বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন প্রাথমিক শিক্ষায় নাচ-গান ও নাটক অন্তর্ভুক্তির প্রতিবাদে মহিলা মজলিসের সমাবেশ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে দানে মিলবে কর ছাড় ভারতের পুশইন অপচেষ্টা আন্তর্জাতিক আইনের পরিপন্থি: খেলাফত মজলিস বাজেটে ইমাম-মুয়াজ্জিনদের জন্য ‘সুখবর’ বিশ্বকাপ উন্মাদনা: আবেগের উল্লাসে আদর্শের বিসর্জন প্রস্তাবিত বাজেট: দাম কমবে ৬০ পণ্যের

প্রাথমিকের প্রথম সাময়িক পরীক্ষা বাতিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে দেশে একাধিকবার ছুটি বাড়ানোয় সাধারণ ছুটি ২৫ এপ্রিল পর্যন্ত। স্বাভাবিকভাবেই এই সময় পর্যন্ত বন্ধ থাকবে সব শিক্ষাপ্রতিষ্ঠান। তাই প্রাথমিক বিদ্যালয়ের প্রথম সাময়িক পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

প্রাথমিকের প্রথম সাময়িক পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ১৫ এপ্রিল থেকে ২৪ এপ্রিলের মধ্যে। তাই করোনা ভাইরাসের এই দুর্যোগের সময়ে পরীক্ষা যে বাতিল হবে তা অনুমিতই ছিল। আজ আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে সেটা নিশ্চিত করা হল প্রশাসনের পক্ষ থেকে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মুহা. ফসিউল্লাহ বলেন, করোনা ভাইরাসের কারণে সরকার ঘোষিত সাধারণ ছুটি চলছে, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে ২৫ এপ্রিল পর্যন্ত। তাই প্রাথমিকের প্রথম সাময়িক পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেয়া হয়েছে। পরীক্ষার নতুন তারিখ যথাসময়ে জানিয়ে দেয়া হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ