বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস সিলেটে দুই দিনব্যাপী খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল করার আহ্বান মক্কার দুই স্থানে আছড়ে পড়ল ভূপাতিত ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ

জুমা নাকি জোহর; কাদা ছোড়াছুড়ি না করে বিজ্ঞ মুফতিদের অনুসরণ করুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা পরিস্থিতিতে গৃহবন্দী অবস্থায় ঘরে জুমা আদায় করা যাবে নাকি যোহর আদায় করতে হবে-এ নিয়ে উপমহাদেশের হানাফী মাযহাব অবলম্বী উলামায়ে কেরামের ভিন্ন ধরনের ফতুয়া প্রদান করেছেন।

পাকিস্তানের সাবেক প্রধান বিচারপতি ও জামিয়া করাচির প্রধান মুফতি তাকি উসমানি, মুফতি মিযানুর রহমান সাঈদ, মুফতি দিলাওয়ার হোসাইন ও মাওলানা আব্দুল মালেক, তাদের ফতোয়া হল মুসুল্লিরা নিজ গৃহে জোহরের নামাজ আদায় করে নিবে।

অন্যদিকে হাটহাজারী মাদরাসার প্রধান মুফতি মাওলানা আব্দুস সালাম চাটগামী ও মুফতি মনসুরুল হকের ফতোয়া হল কিছু শর্ত সাপেক্ষে মানুষ ঘরেই জুমা আদায় করতে পারবে।

এ নিয়ে অনলাইন-অফলাইনে চলছে তীব্র সমালোচনা ও কাদা ছোড়াছুড়ি। চলমান এ বিবাদ নিরসনে মুফতি মিযানুর রহমান সাঈদ গণমাধ্যমে একটি বিবৃতি পাঠিয়েছেন।

সেখানে তিনি বলেছেন, নতুন পরিস্থিতিতে নতুন মাসালা সামনে এসেছে। বর্তমান প্রেক্ষাপট বিবেচনায় উলামায়ে কেরাম ইজতিহাদ করেছেন। ইজতিহাদের ফলাফল একই রকম হতে হবে -এমনটি জরুরী বিষয় নয়। সুতরাং কাদা ছোড়াছুড়ি না করে বিজ্ঞ মুফতিদের অনুসরণ করা উচিত।

আওয়ার ইসলামের পাঠকদের জন্য তার বিবৃতি হুবহু তুলে ধরা হলো-

সম্প্রতি ফেসবুক বা সোশ্যাল মিডিয়াগুলোতে দেখা যাচ্ছে যে, বিশ্বের বিজ্ঞ বিজ্ঞ মুফতিয়ানে কেরামের একটা যুগান্তকারী ফতোয়াকে নিয়ে পক্ষে বিপক্ষে অনেক আলোচনা সমালোচনা চলছে।

করোনা ভাইরাস পরিস্থিতিতে বাংলাদেশ সরকার কর্তৃক মসজিদসমূহে 'লকডাউন' বিশেষ নিষেধাজ্ঞা আরোপিত হওয়ায় যে সকল পুরুষ মসজিদে এসে জুমা আদায় করতে ভীষণভাবে অপারগ হয়ে পরেছেন, তারা নিজেদের বাসা-বাড়ীতে জুমা আদায় করবেন নাকি যোহর ?

শাইখুল ইসলাম আল্লামা মুফতি তাকী উসমানিসহ ভারত, পাকিস্তান ও বাংলাদেশের উল্লেখযোগ্য কিছু মুফতিয়ানে কেরামের ফতোয়া হচ্ছে, মুসলিমপ্রধান দেশসমূহে জুমা আদায় না করে যোহর আদায় করা। কাফের প্রধান দেশে জুমা আদায় করতে চাইলে আদায় করা।

বাংলাদেশের মুফতিদের মধ্যে আল্লামা মুফতি আব্দুল মালেক হা., মুফতি দেলাওয়ার হুসাইন হা. অন্যতম। এবং আমি অধমও তাঁদের দেয়া ফতোয়ার সাথে একাত্বতা পোষণ করেছি। এ সম্à¦