মাওলানা মামুনুর রশিদ মাহমূদী।।
হযরত ইবনে ওমর রা. থেকে বর্ণিত। রাসূল সা. ইরশাদ করেছেন-তোমরা মুশরিকদের বিরোধীতা কর। দাড়ি লম্বা কর। আর গোঁফকে খাট কর।
আর ইবনে ওমর রা. যখন হজ্ব বা ওমরা করতেন, তখন তিনি তার দাড়িকে মুঠ করে ধরতেন, তারপর অতিরিক্ত অংশ কেটে ফেলতেন। (সহিহ বুখারি, হাদিস-৫৫৫৩)
দাড়ি লম্বা রাখার ব্যাপারে হাদিসে বিভিন্ন শব্দ এসেছে। যেমন- ১-إعفاء اللحى [ইফা] সহিহ ইবনে হিব্বান, হাদিস নং-৫৪৭৫। ২- وأعفوا اللحى [উফু] সহিহ বুখারি, হাদিস নং-৫৫৫৪। ৩-وَأَرْخُوا اللِّحَى [আরখু] সহিহ মুসলিম, হাদিস নং-৬২৬। ৪-وَأَوْفُوا اللِّحَى [আওফু] সহিহ মুসলিম হাদিস নং-৬২৫। ৫- وَفِّرُوا اللِّحَى [ওয়াফফিরু] সহীহ বুখারী, হাদীস নং-৫৫৫৩। দাড়ি কেটে ফেলার নির্দেশ কোন হাদিসে নেই।
তাই এখানে লক্ষণীয় হল এ হাদীসের মর্মার্থ সাহাবায়ে কেরাম কী বুঝেছেন? মনগড়া বুঝলে হবে না। কারণ সাহাবারা হলেন রাসূল সাঃ এর হাদীসের আমলী নমুনা। আমরা বুখারীর হাদীসটির দিকে তাকালেই এ ব্যাপারে সমাধান পেয়ে যাই-
হযরত ইবনে ওমর রাঃ থেকে বর্ণিত। রাসূল সা. ইরশাদ করেছেন-তোমরা মুশরিকদের বিরোধীতা কর। দাড়ি লম্বা কর। আর গোঁফকে খাট কর।
আর ইবনে ওমর রাঃ যখন হজ্ব বা ওমরা করতেন, তখন তিনি তার দাড়িকে মুঠ করে ধরতেন, তারপর অতিরিক্ত অংশ কেটে ফেলতেন। {সহীহ বুখারী, হাদীস নং-৫৫৫৩}
এখানে যদিও হজ্ব ও উমরার সময়ের কথা বলা হয়েছে ,কিন্তু মুহাদ্দিসীনরা বলেন তিনি তা সব সময়ই করতেন । এ ছাড়াও আবু দাউদ ও নাসাঈর বর্ণনায় ইবনে উমরের (রাঃ) হজ্ব ও উমরা ছাড়া অন্য সময়েও দাড়ি এক মুঠের বেশীটুকু কেটে ফেলার কথা রয়েছে।
(ফাতহুল বারীঃ খন্ড-১০ পৃঃ ৩৬২)
কোন হাদীসেই সরাসরি দাড়ি এক মুষ্ঠি পরিমাণ রাখার কথা উল্লেখ নেই , শুধুমাত্র লম্বা করার কথা উল্লেখ রয়েছে। তবে সাহাবায়ে কেরাম থেকে এক মুষ্ঠি পরিমাণ দাড়ি রাখা প্রামাণিত আছে। দাড়ি সম্পর্কিত হাদীস বর্ণনাকারী সাহাবী আবু হুরাইরা ইবনে উমর রা. প্রমুখ গণ দাড়ি এক মুষ্ঠি পরিমাণ রাখতেন।
তাই এ ব্যাপারে তাঁদের আমল আমাদের জন্য দলীল। এর কারণ হল– যে বিষয়ে হাদীসে সরাসরি পাওয়া যায় না সে বিষয়ে সাহাবায়ে কেরামের আমল শরীয়তের প্রমাণ হিসেবে সাব্যস্ত হয়। কেননা তারা হলেন হাদীসে রাসূলের সা.