শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

তওবার মাধ্যমে শুরু হোক বাংলা নববর্ষ ১৪২৭

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

এহসান বিন মুজাহির।।

বিদায় ১৪২৬। স্বাগত বাংলা নববর্ষ ১৪২৭। বাংলা বর্ষবরণকে কেন্দ্র করে বাংলাদেশে যেসব অনুষ্ঠানমালা ইতোপূর্বে পালিত হয়েছে এসব কোন মুসলমান এবং বাঙালির সংস্কৃতি হতে পারে না। তবে এবছর করোনা ভাইরাস সংক্রমণ থেকে সুরক্ষার জন্য বাংলা নববর্ষ উপলক্ষে র‌্যালিসহ কোন অনুষ্ঠানই পালন করা যাবে না। গণজমায়েত এড়িয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে সচেতন থাকার জন্য সরকার সারাদেশে আনুষ্ঠানিকভাবে পহেলা বৈশাখ উদযাপন নিষেধ করেছে।

বাংলা ও ইংরেজি নববর্ষ বরণের নামে আমরা ভিনদেশী সংস্কৃতি পালনে নিমগ্ন। অথচ বিজাতীয় সংস্কৃতি উদযাপন থেকে বিরত থাকতে কোরআন ও হাদিসে নির্দেশ দেয়া হয়েছে। আল্লাহ তায়ালা পবিত্র কুরআনে এরশাদ করেন-‘যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মের অনুসরণ করবে কখনো তার সেই আমল গ্রহণ করা হবে না। আর পরকালে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে’। (সূরা আল ইমরান : ৮৫)।

পবিত্র কোরআনুল কারিমের অন্য আয়াতে মহান আল্লাহপাক সুস্পষ্ট এরশাদ করেন-‘প্রত্যেক জাতির জন্য আমি একটি নির্দিষ্ট বিধান এবং সুস্পষ্ট পথ নির্ধারণ করেছি’। (সূরা মায়িদাহ : ৪৮)।

বৈশাখকেন্দ্রিক প্রচলিত সকল বেহায়াপনা ও অপব্যয়ের আয়োজন ইসলামে নিষিদ্ধ। এতে অংশগ্রহণ করাকেও অনৈসলামিক কাজে অংশগ্রহণ করার সমান বলেই বিবেচ্য হবে। বিজাতীয় সংস্কৃতি অনুকরণ ইসলামে সমর্থিত নয়। এ সম্পর্কে হজরত রাসূলুল্লাহ (সা.) এরশাদ করেন, যে অন্য কোনো সম্প্রদায়ের অনুকরণ বা সাদৃশ্য গ্রহণ করবে সে তাদেরই অন্তর্ভুক্ত গণ্য হবে। (আবু দাউদ, হাদিস : ৩৫১২)।

হজরত আব্দুল্লাহ বিন আমর থেকে বর্ণিত তিনি বলেন, হজরত রাসূল (সা.) এরশাদ করেন-‘যে ব্যক্তি অনারবীয় দেশে বসবাস করে সে যদি সে দেশের মেহেরজান (নববর্ষ) উদযাপন করে এবং বাহ্যিকভাবে তাদের সাথে সাদৃশ্য রাখে এমনকি এ অবস্থায় সে মৃত্যুবরণ করে, তাহলে কেয়ামতের দিন তাকে তাদের (কাফিরদের) সাথে হাশর করা হবে’। (বায়হাকি : ২৭০)।

সংস্কৃতির নামে অপসংস্কৃতি উদযাপন, বেহায়াপনা এবং অপচয় ইসলাম কখনোই সমর্থন করে না। মহান আল্লাহ বলেন-আর কিছুতেই অপব্যয় করবে না। যারা অপব্যয় করে তারা শয়তানের ভাই এবং শয়তান তার প্রতিপালকের প্রতি অতিশয় অকৃতজ্ঞ’। (সূরা বনি ইসরাইল : ২৬-২৭)।

বাংলা সনের নতুন একটি বছর শুরু হতে যাচ্ছে। আমাদের দায়িত্ব হচ্ছে গত বছরের পর্যালোচনা করে আগামীর সঠিক লক্