সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৩ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮


গ্র্যান্ড মুফতি নয়, মুফতি বোর্ডেই আস্থা হাইয়াতুল উলইয়ার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সুফিয়ান ফারাবী।।
স্পেশাল করেসপন্ডেন্ট>

মুসলিম সমাজে বিভিন্ন সময়ে নানাবিধ সমস্যা দেখা দেয়। কিছু ব্যক্তি বা সমাজকেন্দ্রিক। কিছু রাষ্ট্র বা বৈশ্বিক। ইসলাম ধর্ম অনুসারে এ ধরনের জটিল সমস্যাগুলোর সমাধান দিয়ে থাকেন একজন বিজ্ঞ মুফতি।

কিন্তু বিভিন্ন সময় রাষ্ট্রীয় বিষয়গুলোতে একাধিক ফতোয়া সামনে আসে। যার ফলে জনমনে বিভ্রান্তি, কৌতূহল ও অনাস্থা তৈরি হয়। এই সমস্যার সম্মুখীন হওয়ার পর বিভিন্ন সময়ে ‘এক ফতোয়া’র দাবি তোলা হয়।

এরই পরিপ্রেক্ষিতে চলমান জাতীয় সমস্যাগুলো সম্মিলিত সমাধানের লক্ষ্যে বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের সর্বোচ্চ অথরিটি আলহাইয়াতুল উলয়া দেশের শীর্ষ মুফতিদের মাধ্যমে একটি সম্মিলিত মুফতি বোর্ড গঠন করেছে। তারা বলছেন, রাষ্ট্রীয় সমস্যাগুলো সমাধানের লক্ষ্যে এ বোর্ড করা হয়েছে।

কিন্তু গ্র্যান্ড মুফতি নামে কোনো পদ রাখা হয়নি। ১৪ সদস্যের একটি টিম গঠন করা হয়েছে। জাতীয় সমস্যাগুলোতে তারা একসঙ্গে বসে সমাধান দেবেন। কোনো ব্যক্তিকেন্দ্রিক বোর্ড তারা করতে চান না। তাদের আস্থা দলের ওপর।

বোর্ড গঠনের উদ্দেশ্য আল-হাইআর কয়েকটি সূত্র জানিয়েছে, বিভিন্ন সময়ে রাষ্ট্রীয় সমস্যা সামনে রেখে দেশের ওলামায়ে কেরাম যেন সম্মিলিতভাবে কোনো ফতোয়া বা নির্দেশনা জারি করতে পারেন -এজন্য দেশের শীর্ষ মুফতিদের মাধ্যমে এ বোর্ড গঠন করা হয়েছে।

১৪ সদস্যের কমিটির সকল সদস্য সমান অধিকার রাখবেন। কোনো ব্যক্তি এককভাবে সিদ্ধান্ত দিতে পারবেন না। এছাড়াও নির্দিষ্ট কোনো প্রধান মুফতি নিযুক্ত করা হবে না। সকলের সম্মিলিত সিদ্ধান্ত জাতির সামনে উপস্থাপন করা হবে।

ফিকাহ বোর্ডের কয়েকজন সদস্য বলেন, আমরা মনে করি নির্দিষ্ট কোনো গ্র্যান্ড মুফতি নির্ধারণ না করে পুরো বোর্ডকে এস্টাবলিশ করার মাধ্যমে কাঙ্ক্ষিত ফলাফল মিলবে। এজন্য আমরা নির্দিষ্ট কোনো ব্যক্তিকে গ্র্যান্ড মুফতি হিসেবে নিযুক্ত করব না।

‘বাংলাদেশে সবার কাছে গ্রহণযোগ্য কোনো মুফতি নেই। সৌদি আরবে আমরা যেমনটি দেখি, সেদেশে রাষ্ট্রকর্তৃক নিযুক্ত একজন গ্র্যান্ড মুফতি সবসময় থাকেন। রাষ্ট্র তাকে পদায়ন করায় তার কথা সবাই মেনে চলে। কিন্তু আমরা এ পথে হাঁটতে চাই না। নানা বিষয় লক্ষ্য রেখে আমরা বোর্ডের ওপর আস্থা রাখতে চাই। কোনো একজন ব্যক্তি সরকারকর্তৃক গ্র্যান্ড মুফতি হোক, আর তিনি সরকারের অনুকূলে ফতোয়া প্রদান কà