বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

গ্র্যান্ড মুফতির সমস্যা যেখানে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সুফিয়ান ফারাবী
স্পেশাল করেসপন্ডেন্ট>

মুসলিম সমাজে বিভিন্ন সময়ে নানাবিধ সমস্যা দেখা দেয়। কিছু ব্যক্তি বা সমাজ কেন্দ্রিক। কিছু রাষ্ট্র বা বৈশ্বিক। ইসলাম ধর্ম অনুসারে এ ধরনের জটিল সমস্যাগুলোর সমাধান দিয়ে থাকেন একজন বিজ্ঞ মুফতি।

জাতীয় বিষয়গুলোর সমাধান যেন ওলামায়ে কেরাম সম্মিলিত ভাবে দিতে পারেন এজন্য বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষা বোর্ডের সর্বোচ্চ অথরিটি আল হাইয়াতুল উলিয়া লিল জামিয়াতিল কওমিয়া একটি বোর্ড গঠন করেছে।

কিন্তু গ্র্যান্ড মুফতি নামে কোন পদ রাখা হয়নি ১৪ সদস্যের এ বোর্ডে। বোর্ড বলছে, যেহেতু সমাধানগুলোর সমাধূ কোরআন ও হাদিস কেন্দ্রিক, কোন ব্যক্তির মতামত নির্ভর নয়, এজন্য গ্রান্ড মুফতি নির্বাচন করা অনর্থক।

তাদের মতে কোন ব্যক্তিকেন্দ্রিক বোর্ড গঠন করলে স্বেচ্ছাচারিতা তৈরি হতে পারে। এছাড়াও ক্ষমতায় থাকা লোকদের মর্জি অনুযায়ী ফতোয়া প্রদান করতে হতে পারে ইচ্ছায় বা অনিচ্ছায়।

জামিয়া আরাবিয়া ইমদাদুল উলুম ফরিদাবাদের শাইখুল হাদিস ও আল হাইয়ার ফিকাহ বোর্ডের সিনিয়র সদস্য মুফতি নুরুল আমিন বলেন, মুসলমানের দৈনন্দিন, সামাজিক এবং রাষ্ট্রীয় সমস্যাগুলো যেহেতু কোরআন ও হাদিসের দলিল অনুযায়ী সমাধান করতে হয়। তাই সমস্যা সমাধানের জন্য একজন মুফতির প্রয়োজন হয়।

‘বিষয়টি জটিল ও গাঢ় হলে মুফতি বোর্ডের প্রয়োজন হয়। বিজ্ঞ মুফতিগন একসঙ্গে বসে বিভিন্ন সমস্যার সমাধান দিতে পারেন। এজন্য আমাদের প্রয়োজন অনুযায়ী আলহাইয়া মুফতি বোর্ড গঠন করেছে।’

‘গ্র্যান্ড মুফতির তো কোন প্রয়োজন দেখছি না। আর এ বোর্ড এমন কোন উদ্দেশ্য সামনে রেখেও গঠন করা হয়নি।’ বলছিলেন মুফতি নুরুল ইসলাম।

নাম না প্রকাশের শর্তে বোর্ডের একজন সদস্য জানান, কোন একজন ব্যক্তি সরকার কর্তৃক বা বোর্ড কর্তৃক গ্র্যান্ড মুফতি হোক, আর তিনি জিম্মি হয়ে সরকারের অনুকূলে ফতোয়া প্রদান করুক -এটি আমরা কামনা করি না।

বিশিষ্ট মুহাদ্দিস ও দৈনিক ইনকিলাবের সিনিয়র সম্পাদক মাওলানা ওবায়দুর রহমান খান নদভী বলেন, গ্র্যান্ড মুফতির প্রথাটি আমরা সাধারণত সমাজতান্ত্রিক দেশগুলোতে দেখতাম। যেখানে কমিউনিজম বা সোশ্যালিজম চালু ছিল। সেখানকার মুসলিম এলাকাগুলোতে কোন একজন ব্যক্তিকে গ্র্যান্ড মুফতি হিসেবে নিযুক্ত করা হতো। এছাড়াও যেখানে কঠিন বাদশাহী থাকে সে সমস্à