বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

করোনার ছুটি কিভাবে কাটাচ্ছে ইবি শিক্ষার্থীরা?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রফিকুল ইসলাম জসিম
স্পেশাল করেসপন্ডেন্ট>

বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসে প্রতিদিন বাড়ছে মৃত্যর মিছিল। কার্যত লকডাউনে হয়ে পড়ছে পুরো বিশ্ব। আমাদের দেশেও বাড়ছে মৃত্যু ও আক্তান্তের সংখ্যা। দেশের শিক্ষাপ্রতিষ্ঠান বিশ্ববিদ্যায়গুলো বন্ধ। ইসলামী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা হোম কোয়ারেন্টানে দিনগুলো কিভাবে পার করছে তা জানাচ্ছে আওয়ার ইসলাম পাঠকদের।

মুহাম্মদ রাশিদুল ইসলাম, বিভাগ, রাষ্ট্রবিজ্ঞান। অদৃশ্য মরণ ঘাতকের কাছে মানুষ কতটা অসহায় তা বুঝিয়ে দিল করোনা। আমার মনে হয়, বিশ্বের বর্তমান পরিস্থিতিতে করোনার ‘মেডিসিন’ হলো বাসায় থাকা। ক্যাম্পাসে এখন করোনার ছুটি। চলে এসেছি গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের রহনপুরে। সেই থেকে হোম কোয়ারেন্টাইনের নিয়ম মেনে বাসাতেই আছি।

জীবনের এই নতুন অভিজ্ঞতায় আমার প্রতিদিনের গল্পগুলো প্রায় অভিন্ন। কিন্তু দিন যত যাচ্ছে দীর্ঘশ্বাসও তত বাড়ছে। নিঃশ্বাস ঘনীভূত হয়ে উঠেছে উদ্বেগ, উৎকণ্ঠা আর শঙ্কায়। তবে প্রতি মুহূর্তে এতসব দুঃসংবাদের মাঝে একটি ভালো খবর এই যে, পরিবারের সঙ্গে একটা শ্রেষ্ঠ সময় পার করছি। সেই সাথে নতুন কিছু জানা ও শেখার মাধ্যমে সময়টাকে কাজে লাগানোর চেষ্টা করছি।

বই পড়ে, টিভি দেখে, স্যোসাল মিডিয়া ব্যবহার করে মূলত সময় কাটছে। কোন কিছুতেই তাড়া নেই, হাতে অফুরন্ত সময়। আমি অবসর ভলোবাসি, তবে এই ভৌতিক অবসর আমার শান্তি কেড়ে নিয়েছে। রাতগুলো যেন একা, খুব আলসেমিতে কাটে। বিশেষ করে, আমার মতো রাতজাগা পাখির জন্য এই রাতগুলো খুব কঠিন। "সুখ তুমি রংধনুর মত রঙ্গিন, স্মৃতি তুমি বেদনার কাছাকাছি চিরদিন।

সত্যিই হোম কোয়ারেন্টাইনে থেকেও মন পড়ে আছে ক্যাম্পাসের মুক্তমঞ্চ, টিএসসি, অনুষদ ভবন, ডাইনা চত্বর, প্যারাডাইস রোড, খেলার মাঠ আর সুবহান মামার চায়ের দোকানে। সেই সাথে মিস করছি রোজ সকালের ক্লাস, অ্যাসাইনমেন্ট, প্রেজেন্টেশন, ক্লাস টেস্ট, মিডটার্মের সেই প্যারাময় দিনগুলো।

ডিপার্টমেন্টে কারণে অকারণে ঘোরাঘুরি, ক্লাস শেষে হঠাৎ করেই মধুপুর এ খেতে যাওয়া, লাস্ট বাসে শহরে কোথাও ঘুরতে যাওয়া। এক কথায় সারাদিন মুক্ত পাখির মতো ঘুরে বেড়ানো আর দিন শেষে জিয়া হলে ফিরে আসা। এভাবেই কাটতো ক্যাম্পাসে প্রতিটি দিন। সেই দিনগুলো জানি না, আবার কবে ফিরে পাবো।

সবার জীবনের অনিশ্চয়তার কথা