শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

ইনজেকশন, ইনসুলিন, স্যালাইন, টিকা নিলে কি রোজা ভেঙ্গে যাবে?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুফতি নূর মুহাম্মদ রাহমানী।।

রমজানের রোজা আল্লাহ পাকের ফরজ বিধান। মুমিন মাত্রই এর প্রতি গুরুত্ব দিতে হবে। অবহেলার কোনো সুযোগ নেই। ফরজ বিধান এই রোজা সঠিকভাবে পালন করতে হলে জানতে হবে কোন অবস্থায় রোজা ভঙ্গ হয়ে যায়, আবার কোন অবস্থায় রোজা ভঙ্গ হয় না। অর্থাৎ রোজার যাবতীয় বিধি-বিধান জানা একজন মুমিনের অবশ্য কর্তব্য। তাই আজকে আমি রোজার একটি গুরুত্বপূর্ণ মাসয়ালা আপনাদের সামনে তুলে ধরবো।

রমজান আসলে প্রায়ই একটা মাসয়ালা আমাদের সম্মুখে আসে যে, মুফতি সাহেব ইনজেকশন, ইনসুলিন, স্যালাইন, টিকা ইত্যাদি নিলে কি রোজা ভেঙ্গে যাবে?

এ বিষয়ে ইসলামি ফিকহের (আইন) পরিষ্কার সিদ্ধান্ত হলো, যে কোনো ধরনের ইনজেকশন বা টিকা নিলে রোজা নষ্ট হবে না। চাই তা রগে দেয়া হোক, যেমন সাধারণত রোগীদের দেয়া হয়, বা চামড়া বা মাংসে নেয়া হোক বা পেটে নেয়া হোক যেমন কুকুর কামড়ালে পেটে ইনজেকশন দেয়া হয়, এ সকল সূরতে সংখ্যাগরিষ্ঠ আলেমদের মতামত এটাই যে, এর দ্বারা রোজা ভঙ্গ হবে না।

কারণ আমরা জানি ইনজেকশন দ্বারা যেসব ওষুধ শরীরে প্রবিষ্ট করানো হয়, এটা রোজা ভঙ্গ হওয়ার গ্রহণযোগ্য রাস্তা তথা খাদ্যনালী বা মস্তিষ্কের কোনো রাস্তা দিয়ে প্রবেশ করানো হয় না। ওষুধটা ভিতরে ঢুকার পর খাদ্যনালী দিয়ে তা পেটেও যায় না, যদি পেটে যায়ও, তবে সেটা খাদ্যনালী দিয়ে নয়, বরং অন্য রগ দিয়ে তা ঢুকে থাকে। তাই ইনজেকশন দ্বারা রোজা ভাঙ্গা বলাটা রোজা ভঙ্গের কারণ সম্পর্কে অজ্ঞতার পরিচায়ক।

একই বিধান ইনসুলিন ও স্যালাইন নেয়ার। এগুলোর দ্বারাও রোজা ভঙ্গ হবে না। তবে রোজার কষ্ট লাঘবের জন্য স্যালাইন নেয়া মাকরূহ।

প্রমাণ: (রদ্দুল মুহতার ৩/৩৬৭; আলাতে জাদিদা কে শরঈ আহকাম : ১৫৩; ইমদাদুল ফাতাওয়া ২/১৪৪-১৪৭; ফাতাওয়া দারুল উলূম দেওবন্দ ৬/৪০৯; ফাতাওয়া মাহমুদিয়া ১৫/১৭৩-১৭৯; ইসলাম ও আধুনিক চিকিৎসা বিজ্ঞান)

উত্তর প্রদানে: মুফতি নূর মুহাম্মদ রাহমানী, মুহাদ্দিস জামিয়া আরাবিয়া দারুল উলূম বাগে জান্নাত
৪৩ নবাব সলিমুল্লাহ রোড, চাষাড়া, নারায়ণগঞ্জ।

ওআই/আবদুল্লাহ তামিম