মাহদী হাসানাত খান
সাম্প্রতিক সময়ে সারা বিশ্বজুড়ে করোনাভাইরাসের আতঙ্কে দিন কাটাচ্ছে ‘বনি আদম’। করোনা নামক ভাইরাসটি নীরব মারণাস্ত্র। যার ভয়াল নিস্তব্ধ প্রভাবে স্তম্ভিত হয়ে পড়েছে পুরো বিশ্ব। সকল শ্রেণি ও পেশাদারদের কর্মচঞ্চলতা স্থবির হয়ে গেছে। ধনী কিংবা গরিব সকলেরই জীবনমান পরিচালনায় রুটিনমাফিক কর্মকাণ্ডে ব্যত্যয় ঘটেছে। শ্লোথ হয়ে এসেছে জীবনসংগ্রাম। মসজিদগুলোতে মুসল্লিদের জমায়েতে ভাটা পড়েছে।
কারণ রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ধরনের প্যান্ডামিক বা মহামারিতে নিজ অবস্থানে বাসায় থেকে নামাজসহ অন্যান্য ইবাদত আদায়ের নির্দেশ প্রদান করেছেন।
হাদিস শরিফে বর্ণিত হয়েছে, আবদুল্লাহ ইবনে হারেছ থেকে বর্ণিত, তিনি বলেন, ‘এক বর্ষণমুখর দিনে আবদুল্লাহ ইবনে আব্বাস (রা.) মুয়াজ্জিনকে বললেন, যখন তুমি (আজানে) ‘আশহাদু আন্না মুহাম্মাদার রাসুলুল্লাহ’ বলবে, তখন ‘হাইয়া আলাস সালাহ’ বলবে না; বলবে, ‘সাল্লু ফি বুয়ুতিকুম’ (তােমরা নিজ নিজ গৃহে নামাজ আদায় করো)।
তা লােকেরা অপছন্দ করল । তখন তিনি বললেন, আমার চেয়ে উত্তম ব্যক্তি (রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) তা করেছেন। জুমুআ নিঃসন্দেহে জরুরি। আমি অপছন্দ করি যে, আপনাদের মাটি ও কাদার মধ্য দিয়ে যাতায়াত করার অসুবিধায় ফেলি। [সহিহ বুখারি : ৯০১, সহিহ মুসলিম : ৬৯৯]’ অন্যত্র বর্ণিত হয়েছে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘কোনো বান্দা যদি কোনো নেক কাজ নিয়মিত পালন করে।
অতঃপর কোনো রোগ বা ভ্রমণের অপরাগতার কারণে সেই আমলে ছেদ পড়ে, তাহলে গৃহ অবস্থানকালীন সুস্থতার দিনগুলোতে কৃত আমলগুলোর সমপরিমাণ সওয়াব তার আমলনামায় লিপিবদ্ধ হবে। [সুনানে আবু দাউদ, কিতাবুল জানায়েজ : ২৭৩৬]’
যেহেতু নেক কাজ ঘরে আদায়ের ব্যাপারে নির্দেশ দেওয়া হয়েছে, সেহেতু মহামারি প্রাদুর্ভাবের সময়ে অহেতুক ঘোরাফেরা করে নিজেকে বিপদে ফেলার ব্যাপারেও রয়েছে কঠোর নিষেধাজ্ঞা। ধ্বংসাত্মক জায়গায় নিজেকে ফেলে জীবনের শংকা সৃষ্টি করতে বারণ করে মহান আল্লাহ পবিত্র কুরআনে বলেছেন, ‘আর নিজের জীবন ধ্বংসের সম্মুখীন করো না। মানুষের প্রতি অনুগ্রহ করো। নিশ্চয়ই মহান আল্লাহ অনুগ্রহকারীদের ভালোবাসেন। [সুরা বাকারা : ১৯৫]’
ঘরে থেকে নিজের জীবন রক্ষা করা যেমন মহান আল্লাহর নির্দেশ, তেমনই ঘর থেকে বের না-হয়ে অ