বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

করোনায় খতম তারাবির ভিন্ন আমেজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

তানযীল হাসান।।

মহান আল্লাহর অপার অনুগ্রহে প্রায় এক যুগ ধরে পবিত্র রমজান মাসে খতম তারাবি পড়ানোর সুযোগ হয়েছে। এবারও তা অব্যাহত রয়েছে। সরকার ঘোষিত স্বল্প পরিসর এবং স্বাস্থ্যবিধি মেনেই আমাদের এবারের তারাবির আয়োজন। তবে এবারের তারাবিহ অনুভূতি বরাবরের মতো নয়। ব্যাথা ও বেদনাবিধুর ভিন্ন নতুন এক অনুভূতি। যা আগে কখনো কল্পনা করিনি। ভাবতেও পারিনি, করোনা ভাইরাসের কারণে এভাবে বিশ্বব্যাপী ভয়াবহ বিপর্যস্ততা নেমে আসবে। চরম দুর্ভোগ ও স্থবিরতার মধ্য দিয়ে জনজীবন অতিবাহিত হবে। কিন্তু বাস্তবতা এটাই। তাই এর থেকে রেহাই পেতে জনসমাগমের অন্যান্য স্থানগুলোর ন্যায় মসজিদগুলোতে মুসল্লিদের ব্যাপক উপস্থিতিতে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। ফলে হাজারো ইচ্ছা থাকা সত্ত্বেও মুসল্লিরা ব্যাপকভাবে মসজিদে উপস্থিত হতে পারছে না। ইমাম, মুয়াজ্জিন এবং দায়িত্বশীলদের অনিচ্ছা ও পাহাড়সম কষ্ট সত্ত্বেও মসজিদে আসতে মুসল্লিদের বারণ করতে হচ্ছে।

এদিকে সীমিতসংখ্যক মুসল্লির কোঠায় অন্তর্ভূক্ত হয়ে মসজিদে প্রবেশ করা এবং বিশেষত তারাবির জামাতে অংশ নিয়ে পবিত্র কুরআন তেলাওয়াত শ্রবনের সৌভাগ্য অর্জনে চলছে রীতিমতো প্রতিযোগিতা। যারা এ সুযোগ লাভ করছেন তাদের খুশির যেন অন্ত নেই। আর যারা এ থেকে বঞ্চিত হচ্ছেন তাদের হৃদয়গুলো যেন ব্যথা-বেদনায় ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। মসজিদে প্রবেশ করতে না পেরে অশ্রুসজল নয়নে তাদের প্রস্থান থেকে যা সহজেই অনুমেয়।

এতদসত্ত্বেও থেমে যাননি তারা। তাইতো বাসা-বাড়ি, অফিস, স্কুল ও মাদ্রাসার বিভিন্ন কক্ষে স্বাস্থবিধি অনুসরণ করে সীমিত আকারে খতম তারাবির আয়োজন করছেন অনেকে। তাদের ন্যায় আমিও একজন। সীমিত পরিসরে হলেও খতম তারাবিহ পড়াতে পেরে হৃদয়ভরা তৃপ্তি অনুভব করছি ।

রাজধানীর ঐতিহ্যবাহী দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া রাহমানিয়া আরাবিয়ার প্রধান মুফতি হিফজুর রহমানের কক্ষে চলছে আমাদের এ আয়োজন। উস্তাদজীসহ পাঁচ-সাত জনের ছোট জামাত। দৈনিক দুই পারা করে তিলাওয়াত করছি। ইচ্ছা রয়েছে ১৫ দিনে খতম করার।‌ এমন ভয়াবহ পরিস্থিতিতেও খতম তারাবির আয়োজনে শরীক হতে পেরে মহান আল্লাহর দরবারে জানাই লাখো শুকরিয়া।

পাশাপাশি হৃদয়পটে ভেসে উঠছে অতীত তারাবিগুলোর হাজারো স্মৃতি। মনে পড়ছে কুরআনপ্রেমী মুসল্লি ভাইদের ত্যাগ-তিতীক্ষার উপাখ্যানগুলো। যারা দিনভর à¦