বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস সিলেটে দুই দিনব্যাপী খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল করার আহ্বান মক্কার দুই স্থানে আছড়ে পড়ল ভূপাতিত ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে জরুরি নির্দেশনা জারি  মুফতি তাকী ওসমানীর উপস্থিতিতে বেফাকের উলামা সম্মেলন, উদ্বোধন করবেন ভবন গাজার নাসের হাসপাতালে ইসরায়েলি হামলায় নিহত ৬

পল্লীর মানুষের কাছে করোনা একটি আবেগের নাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মোহাম্মদ আবদুল্লাহ মজুমদার।।

সারাবিশ্বের চিকিৎসাবিদদের ঐক্যমত্যের ভিত্তিতে এ মহামারি থেকে বেঁচে থাকার অন্যতম প্রধান উপায় যখন সামাজিক দূরত্ব বজায় রাখা, ঠিক সে মূহুর্তে বাংলার পল্লীগ্রামে ভিন্নচিত্র পরিলক্ষীত হয়। তবে সামাজিক দূরত্বের গুরুত্ব পল্লীর মানুষ বুঝলেও অতিরিক্ত আবেগ ও অচেতনতার কারনে তার সে ফল ভোগ করতে পারে না। নিজেদের চিন্তাভাবনার বাইরে মানতে চায় না কোন বিজ্ঞ লোকের পরামর্শ।

সুতরাং এ মহামারিকে পল্লীগ্রামের মানুষ নিছক আবেগ হিসেবে নিয়েছে। যশপুর গ্রামের বাসিন্দা সবুর মিয়া। প্রাতিষ্ঠানিক শিক্ষা তেমন নেই। তবে এখন বিভিন্ন জনের নিকট থেকে স্বাক্ষর করা ও নিজের নাম লেখা শিখে নিয়েছেন। এক সময় পুলিশের চাকরি করতেন।

এখন অবসরে এসে রাষ্ট্র প্রদত্ত সুযোগ সুবিধা নিয়ে জীবনযাপন করছেন। তার সঙ্গে কোভিড ১৯ সঙ্কটে সামাজিক দূরত্ব নিয়ে কথা বলার পর তিনি বলেন, কোরআন এবং হাদিসের কোথাও নেই যে মহামারির সময় আল্লাহর ঘরে প্রবেশ করা নিষেধ। তাই সবকিছু আল্লাহর উপর ছেড়ে দিয়ে তিনি বরাবরের মতো সবসময় অবাধ সামাজিক মেলামেশা অব্যাহত রেখেছেন। অথচ দেখে দেখে কোরআন পড়তেও তার দন্তাংশ ভেঙে পড়ে।

তার কিনা জ্ঞানীদের চেয়েও আল্লাহভীতি বেশি। করোনার মতো দুর্যোগের সময়ও মসজিদ ত্যাগে চরম অনিহা। তবে কোভিড ১৯ ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে তাকে আর রাস্তাঘাতে চলতে দেখা যায় না। মৃত্যুর ভয় তাকেও এবার জেঁকে বসেছে। কদিন আগেও ধর্মীয় কাজের অজুহাত দিয়ে মসজিদকে আঁকড়েধরা সবুর মিয়ার আল্লাহভীতি মৃত্যুভয় এসে একদম নস্যাৎ করে দিল। আপন সিদ্ধান্তকেও স্থির হতে দেয়নি সবুর মিয়ার আবেগ।
গ্রামের মসজিদ গুলোতে আগে যেখানে গড়ে ১০-১২ জন মুসল্লি দেখা যেত এখন সেখানে মুসল্লির সংখ্যা এসে দাড়িয়েছে শতাধিকের অঙ্কে।

বিপদের সঙ্কেত শুনেই আল্লাহর কাছে প্রার্থনার হিড়িক পড়ে গেছে। চলছে সম্মিলিত খাবারের আয়োজন ও মিলাদ মাহফিলের মতো বিভিন্ন কৃত্রিম ধর্মীয় আনুষ্ঠানিকতা। আর এসবের জন্য কোভিড ১৯ কে তারা একটি উপলক্ষ হিসেবে ধরে নিয়েছেন। সুতরাং কোভিড ১৯ সে গ্রামের মানুষের মাঝে সতর্কতা ও সচেতনতা বৃদ্ধির বিপরীতে উৎসব আমেজের ক্ষেত্র হিসেবে পরিণত হয়েছে।

এদিকে পাশের গ্রামে কোভিড ১৯ সঙ্কটের কারনে মানুষ বেশ সতর্ক ও সচেতন। গ্রামের মানুষ বাঁশ ফেলে সকল à¦