শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

রোহিঙ্গা উদ্ধারে বাংলাদেশের মতো মানবিক হওয়ার আহ্বান ইইউ’র

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সাগরের ভাসমান রোহিঙ্গাদের উদ্ধারে আঞ্চলিক দেশ গুলোকে বাংলাদেশের মতো মানবিক হওয়ার আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

বাংলাদেশে এ ইস্যুতে যে সহায়তা, উদারতা এবং মানবিকতা দেখিয়েছে তা অনুসরণ করার আহ্বানও জানায় ইইউ। এক বিবৃতিতে এ আহ্বান জানান ইইউর ভাইস প্রেসিডেন্ট জোসেপ বোরেল এবং কমিশনার জেনেজ লেনারসিয়ার

আজ শনিবার (২ মে) ঢাকাস্থ ইইউর কার্যালয় থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব জানানো হয়।

ইইউর দুইজন উচ্চ পর্যায়ের প্রতিনিধি বলেন, কয়েক সপ্তাহ ধরে নারী ও শিশুসহ কয়েক শতাধিক রোহিঙ্গা বঙ্গোপসাগর এবং আন্দামান সাগরের তীর থেকে দূরে ভয়াবহ পরিস্থিতিতে ভেসে রয়েছে। ইউরোপীয় ইউনিয়ন এই অঞ্চলের সরকারগুলোকে তাদের উদ্ধার করে নিরাপদে নিয়ে আনার আহ্বান জানাচ্ছে।

১৬ এপ্রিল বাংলাদেশ একটি নৌকায় থাকা ৪০০ রোহিঙ্গাকে নিরাপদে উদ্ধার ও সহায়তা করে অব্যাহত উদারতা এবং মানবতা দেখায়। আমরা আশা করি এ অঞ্চলের দেশগুলো এই উদাহরণটি অনুসরণ করবে।

ইউরোপীয় ইউনিয়ন মিয়ানমারের সমস্ত সশস্ত্র বাহিনীকে জরুরিভাবে একটি নিঃশর্ত যুদ্ধবিরতি বাস্তবায়ন এবং শান্তি প্রক্রিয়া পুনরায় ফিরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছে। এটি রোহিঙ্গাদের দুর্দশার মূল কারণগুলো সমাধান করতে সহায়তা করবে। ইইউ বাংলাদেশের রোহিঙ্গা শরণার্থীদের জন্য প্রধান মানবিক ও উন্নয়ন দাতা এবং এই অঞ্চলে আরও সহায়তা দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে।

আমরা রোহিঙ্গা শরণার্থীদের তাদের উৎপত্তিস্থলে নিরাপদ, টেকসই, মর্যাদাপূর্ণ এবং স্বেচ্ছায় ফিরিয়ে দেওয়ার এবং তাদের বিরুদ্ধে সংঘটিত অপরাধের জন্য পূর্ণ জবাবদিহিতা নিশ্চিত করার পক্ষে সমর্থন জানাই।

-এটি