মাওলানা সাইফুল ইসলাম ফরিদপুরী।।
আল্লাহ তায়ালার অসংখ্য সৃষ্টি জীবের মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং সর্বোত্তম সৃষ্টিজীব হল মানব সম্প্রদায়। আর মানব জীবনে আল্লাহ তায়ালার অন্যতম নেয়ামত হল স্বাস্থ্য এ স্বাস্থ্যের নেয়ামতের বিষয়ে অসতর্কতা ও অবহেলা সম্পর্কে সতর্ক করে রাসূলে কারীম (সাঃ) বলেন "দুটি নিয়ামতের বিষয়ে অধিকাংশ মানুষই অসতর্ক ও প্রতারিতঃ সুস্থতা ও অবসরতা" (বুখারী)
ইসলামী জীবন ব্যবস্থা আমাদেরকে এমন একটি জীবন পদ্ধতি শিক্ষা দেয় যদি কোন মানুষ ইসলামের এ শিক্ষাকে ন্যূনতমভাবেও মেনে চলে তাহলে সে সুস্বাস্থ্য লাভ করবে। মানব জীননে খাদ্য ও পানীয় মানুষের সুস্থতা ও অসুস্থতার অন্যতম উপাদান। আর ইসলাম এ বিষয়ে মধ্যপন্হা অবলম্বন করতে নির্দেশ দিয়েছে, ক্ষতিকারক খাদ্য খেতে নিষেধ করেছে অতিরিক্ত পানাহার নিরুৎসাহিত করেছে। আল্লাহ তায়ালা বলেন " তোমরা খাও এবং পান কর এবং অপচয় করো না নিশ্চয় তিনি অপচয়কারীদের পছন্দ করেন না "। ইসলামে পবিত্র ও উপকারী খাদ্য হালাল করা হয়েছে এবং সকল ক্ষতি কারক ও নোংরা খাদ্য নিষিদ্ধ করা হয়েছে।
ইসলামের দৃষ্টিভঙ্গি হলো, জীবনের জন্য খাদ্য, খাদ্যের জন্য জীবন নয়।
প্রিয় পাঠক পানাহারের পাশাপাশি নিয়মিত পরিশ্রম ও বিশ্রাম সুস্বাস্থ্যের জন্য অতীব প্রয়োজনীয়। ইসলামী জীবনপন্থায় এ বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ইসলামে অলসতা কে অত্যন্ত ঘৃণা করা হয়েছে রাসূলে কারীম (সাঃ) সর্বদা অলসতা থেকে আল্লাহ তায়ালার কাছে পানাহ চাইতেন। ইসলামী জীবন বিধান অনুসরণ করলে অলসতার কোন সুযোগ নেই ইসলামের নিয়মিত ইবাদত, বিশেষত পাচ ওয়াক্ত নামাজ অন্যান্য নফল নামাজ তাহাজ্জুদ নামাজ মানুষের পরিশ্রমের প্রাথমিক চাহিদা পূরণ করে এবং অলসতার পথ বন্ধ করে দেয়। এছাড়া ইসলাম ব্যক্তিগত ও পারিবারিক জীবনে নিজের সকল কর্ম নিজে করতে উৎসাহ দিয়েছে রাসূলে কারীম (সাঃ) শরীরচর্চা মূলক খলাধুলা, দৌড়ঝাঁপ, সাতার ইত্যাদিতে বিশেষ উৎসাহ দিয়েছেন।
নিয়মিত পরিশ্রমের পাশাপাশি তিনি নিয়মিত বিশ্রাম ও ঘুমের জন্য বিশেষ নির্দেশ দিয়েছেন। ইবাদতের আগ্রহে বা অন্য কোনো অগ্রহে যেন কেউ বিশ্রাম ও ঘুমের ক্ষেত্রে দেহের ন্যূনতম চাহিদা অবহেলা না করে সে বিষয়ে বিশেষ নির্দেশ দিয়েছেন। রাসূলে কারীম (সাঃ) বলেন তোমার উপরে তোমার চক্ষুর অধিকার রয়েছে তোমার দেহের অধিকার রয়েছে তোমার স্ত্রীর প্রাপ্য অধিকার রয়েছে তোমার মেহমানের অধিকার রয়েছে তোমার বন্ধুর অধিকার রয়েছে। (বুখারী)
মানুষের স্বাস্থ্য নষ্à