বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
এবারের হজে ৬৪০ কোটি লিটার পানি সরবরাহ করেছে সৌদি আরব ‘বাজেটের পরিধির চেয়ে নিত্য পণ্যের দাম কমার সংবাদ চায় জনগণ’  সরকারের ৫ বছরের মেগা কর্মপরিকল্পনা ‘ভারতে ধর্ম গ্রহণের স্বাধীনতা সবার জন্য সমান হওয়া উচিত’ ‘যোগ্য দায়িত্বশীল হতে প্রয়োজন আদর্শিক ও দক্ষতার উন্নয়ন’ আল আকসার ঐতিহাসিক নিদর্শন সরানোর অপচেষ্টা ইসরাইলের, হামাসের সতর্কবার্তা আর্থিক খাতে রাজনীতি নয়, সুশাসন নিশ্চিত করতে হবে: গাজী আতাউর রহমান ইলমি সংকট নিরসনে মাদরাসা দায়িত্বশীলদের জন্য কিছু কথা ১৮২ কোটি টাকা ব্যয়ে পুলিশের জন্য গাড়ি কিনছে সরকার দেশে বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ দ্রুত কর্মসংস্থান সৃষ্টি: বাণিজ্যমন্ত্রী

করোনা: মুসাফার বিকল্প কী?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ওমর ফারুক।।
বিশেষ প্রতিবেদক>

করণা সংক্রমনের এই সময়ে শারীরিক দূরত্বকে প্রাধান্য দিয়ে দেশে দেশে হাজার বছরের প্রচলিত বিভিন্ন প্রথা বিলুপ্তির পথে। ধর্মীয় ও সাংস্কৃতিক কোন প্রথাই টেকানো যাচ্ছেন।

বিশ্ব মোড়ল জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল হাত বাড়ালেন কোন এক কেবিনেট সদস্যের দিকে। কিন্তু তিনি হ্যান্ডশেক করলেন না। অ্যাঙ্গেলা মার্কেলের হাত ফিরিয়ে দিলেন।

অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হিন্দু ধর্মের নমস্তে রীতিকে প্রমোট করে এ প্রথাটি চালুর আবেদন জানিয়েছেন। যেহেতু নমস্তে দিতে হাত মিলাতে হয় না বা শরীরের সংস্পর্শ দরকার হয় না এজন্য এটাই উত্তম। বিষয়টিকে এভাবে ব্যাখ্যা করেছেন তিনি।

পাকিস্তানের প্রধানমন্ত্রী উসমানীয় সাম্রাজ্যের আমলে প্রচলিত একটি রীতিকে সময় উপযোগী বলে উল্লেখ করেছেন। মুসলমানদের মুসাফাহার বিকল্প বলে উল্লেখ করেছে। দূর থেকে মানুষকে বুকে হাত রেখে শ্রদ্ধা জানানোর পদ্ধতিটি তিনি পছন্দ করেছেন।

এমন সময় মুসাফার বিকল্প কী হতে পারে, অন্য কোন পদ্ধতিতে কি সম্মান জানানো যায়?

জামিয়া ইসলামিয়া পটিয়া চট্টগ্রাম মাদরাসার মুহাদ্দিস মুফতি শামসুদ্দিন জিয়া বলেন, মুসাফা একটি সুন্নত আমল। এমন পরিস্থিতিতেও এটা করতে হবে, এমন কোনো বাধ্যবাধকতা নেই। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আগ পর্যন্ত আমরা হাসিমুখে সালামের ব্যাপক প্রচলন ঘটাতে পারি। আমাদের সমাজে সালামের প্রচলন নেই বললেই চলে।

চট্টগ্রাম ওমর গনি কলেজের সাবেক অধ্যাপক ও বিভাগীয় প্রধান ড. আ ফ ম খালিদ হোসাইন বলছেন, অন্য কোন ধর্মের নিয়ম অনুযায়ী অবিবাধন হতে পারবে না। সুতরাং নমস্তে কোন সঠিক নিয়ম হতে পারে না। মুসলমানরা এটা করার সুযোগ নেই।

তবে প্রচলিত কোন পদ্ধতি যদি ধর্মীয় না হয় তাহলে কোন সমস্যা দেখছিনা। আরেকটি বিষয়ও খেয়াল রাখতে হবে -অবিবাধন জানানোর সময় মাথা ঝুকানো যাবে না। মাথা নিচু না করে সম্মান-শ্রদ্ধা জানাতে আপত্তি নেই।

ওআই/আবদুল্লাহ তামিম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ