বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস সিলেটে দুই দিনব্যাপী খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল করার আহ্বান মক্কার দুই স্থানে আছড়ে পড়ল ভূপাতিত ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে জরুরি নির্দেশনা জারি  মুফতি তাকী ওসমানীর উপস্থিতিতে বেফাকের উলামা সম্মেলন, উদ্বোধন করবেন ভবন গাজার নাসের হাসপাতালে ইসরায়েলি হামলায় নিহত ৬

‘দুর্ভিক্ষ মোকাবিলায় রাষ্ট্রকেই এগিয়ে আসতে হবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাওলানা নাঈম আহমদ।।

দুর্ভিক্ষ কিভাবে মোকাবিলা করতে হবে এবং দুর্ভিক্ষের জন্য সরকার ও জনগণকে কী কী প্রস্তুতি নিতে হবে, পবিত্র কুরআনে কারীম চৌদ্দ শত বছর আগেই জানিয়ে দিয়েছে। পবিত্র কুরআনের সূরা ইউসূফে এ সম্পর্কে দিক-নির্দেশনা দেওয়া হয়েছে। তা থেকে যথাযথ শিক্ষা নিতে পারলেই দুর্ভিক্ষ থেকে রাষ্ট্র কর্তৃক জনগণকে বাঁচানো সম্ভব। কোটি কোটি মানুষ অনাহারে মৃত্যু থেকে বেঁচে যাবে। আর এজন্য রাষ্ট্রকেই এগিয়ে আসতে হবে।

আসুন! জেনে নেই, সূরা ইউসূফে কী শিক্ষা রয়েছে। দুর্ভিক্ষ মোকাবিলায় কী কী পূর্ব প্রস্তুতি প্রয়োজন। তাহলে শুরু করা যাক। ইউসূফ আ.-এর যুগে মিশরের বাদশাহ একটি স্বপ্ন দেখলেন, আর সেই স্বপ্নের ব্যাখ্যা ইউসূফ আ. জানিয়ে দিলেন যে, মিশরে প্রথম সাত বছর প্রচুর খাদ্য-শস্য উৎপাদন করতে হবে। আর পরবর্তী সাত বছর খরা ও দুর্ভিক্ষ দেখা দিবে। এই দুর্ভিক্ষ থেকে উত্তরণ হতে প্রথম সাত বছর প্রচুর পরিমাণে খাদ্য-শস্য উৎপাদনের নির্দেশ দিতে হবে এবং অতিরিক্তটুকু মজুদ করতে হবে। আর এ দায়িত্ব সরকারকেই পালন করতে হবে। কিন্তু তৎকালীন মিশরের বিশাল সম্রাজ্যে এই দায়িত্ব পালন সহজ ছিল না। তখন হযরত ইউসূফ আ.-কে খাদ্য ও অর্থমন্ত্রী বানিয়ে তাঁকেই দায়িত্বে নিয়োগ দেন মিশরের বাদশাহ।

চলুন! জেনে নেই, কিভাবে দুর্ভিক্ষ মোকাবিলা করেছিলেন ইউসূফ আ.। জ্ঞানী ও সৎ ব্যক্তিদেরকে খাদ্য-শস্য তাদারকির দায়িত্ব দিলেন। কৃষকদের সুবিধা ও ন্যায্য অধিকার দিলেন। আর তা এভাবে যে, দায়িত্বে নিয়োজিত ব্যক্তিরা সরাসরি কৃষকের সঙ্গে যোগাযোগ করে এবং জানিয়ে দেয় যে, রাষ্ট্রের কাছে এ গম বিক্রি করা হলে তারা বিশেষ সুবিধা পাবেন।

কৃষকদের নাম তালিকাভুক্ত হবে এবং দূর্যোগকালীন সময়ে তাদের এর চেয়ে কম দামে শস্য দেয়া হবে। নিজেও ছন্দবেশে মাঠ পর্যায়ে কৃষকদের ভালো মন্দ সম্পর্কে খোঁজ-খবর নিয়েছেন। আর এভাবেই প্রথম সাত বছরে প্রচুর পরিমাণে খাদ্য-শস্য মজুদ করলেন। খাদ্য-শস্য নষ্ট না হওয়াটা ছিল বড় চ্যালেঞ্জ। তিনি ঘোষণা দিলেন, শিষ সহ গম সংগ্রহ করা হবে। তাহলে নষ্ট হওয়ার সম্ভাবনা কম।

পরবর্তীতে যখন দুর্ভিক্ষ দেখা দিল, তখন অর্থ দিয়েও খাদ্য-শস্য পাওয়া যাচ্ছিল না। তখন, লোকেরা বিভিন্ন অঞ্চল থেকে খাদ্য-শস্য ক্রয় করার জন্য ইউসূফ আ. এর নিকট আসতে লাগল। তখন তিনি তাদেরকে