শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

আল্লামা পালনপুরীর প্রস্থান, যাই বলে অবেলায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবুল ফাতাহ কাসেমী।।

আমাদের এ শতকে যে কজন মনীষা জীবন জয় করে আরো হাজার বছর বেঁচে থাকবেন উস্তাদ মুহতারাম মুফতি সাইদ আহমদ পালনপুরী রহ. তাদের অন্যতম। শরিয়ত ও তরিকতের সমন্বয়ে দীনকে শেখড় থেকে বুঝতে পালনপুরী হুজুরের বিকল্প নেই। আমাদের মুফতি সাইদ আহমদ পালনপুরী রহ. এর জীবন চরিত এ সময়ের ইলম পিপাসুদের জন্য অনন্য সততায় প্রাসঙ্গিক।

মুফতি সাঈদ আহমদ পালানপুরী ১৩৬২ হিজরী মোতাবেক ১৯৪২ সালে জন্মগ্রহণ করেন। তিনি বনাস কাঁথা (উত্তর গুজরাট) মৌজা কালীত্রা জেলার বাসিন্দা। তার বাবা-মা তাকে ‘আহমদ’ নাম রেখেছিলেন। কিন্তু তিনি যখন মাদ্রাসা মাজাহির উলূম সাহারানপুরে ভর্তি হোন তখন তিনি তার নামের শুরুতে ‘সাঈদ’ যুক্ত করেছিলেন, এইভাবে তার পুরো নাম দিয়েছিলেন ‘সাঈদ আহমদ’।

তিনি প্রাথমিক শিক্ষা জন্মস্থান গুজরাটে শুরু করেন। তার পিতার কাছ থেকেই শুরু হয় ইলম অর্জন। এরপর গ্রামের মকতবে নাজেরা শেষ করে দারুল উলুম ছাপি তে প্রাথমিক করে কিতাবাদি পড়েন। অতঃপর তিনি নাজির আহমদ পালনপুরীর মাদরাসায় ভর্তি হন এবং সেখানে (শরহে জামি) আরবি স্তর পর্যন্ত পড়াশোনা করেন। সেখানে মুহাম্মদ আকবর পালানপুরী এবং হাশিম বুখারী তার বিশেষ শিক্ষক ছিলেন।

১৩৭৭ হিজরিতে তিনি মাজাহির উলূম সাহারানপুর মাদরাসায় ভর্তি হন। সেখানে আরবি ব্যাকরণ, যুক্তি-দর্শন নিয়ে বেশিরভাগ কিতাব পড়েছিলেন। ১৩৮০ হিজরী মোতাবেক ১৯৬০ সালে দারুল উলূম দেওবন্দে আবার ভর্তি হন এবং হাদীস, তাফসির ও ফিকাহ ছাড়াও আরো উচু স্তরের অধ্যয়ন করেন। ১৩২৮ হিজরী অনুসারে ১৯৬২ সালে দাওরায়ে হাদীস পড়ে স্নাতক হন এবং বার্ষিক পরীক্ষায় স্টার মার্ক অর্জন করেন।

পরের শিক্ষাবর্ষে তিনি (১৩২৮ হিজরী) ইফতা বিভাগে ভর্তি হন এবং ফতোয়া লেখার প্রশিক্ষণ গ্রহণ শুরু করেন। ইফতার সমাপ্তির পরে ১৩৮৪ হিজরিতে দারুল উলূম আশরাফিয়া মাদ্রাসায় (সুরত) শিক্ষক নিযুক্ত হন। সেখানে তিনি প্রায় দশ বছর দায়িত্ব পালন করেন। তারপরে ১৩৯৩ হিজরিতে দারুল উলূম দেওবন্দের মজলিসে শুরার সম্মানিত সদস্য মাওলানা মুহাম্মদ মনজুর নোমানীর পরামর্শে তিনি দারুল উলূম দেওবন্দের শিক্ষক পদে নির্বাচিত হন এবং তিনি মৃত্যুর আগে পর্যন্ত দারুল উলূমে দায়িত্ব পালন করে আসছিলেন। দারুল উলূমে তহাবি, তিরমিযি, বুখারি শরিফসহ অসংখ্য হাদিস, ফেকাহ পাঠদান করেন