বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

পৃথিবী জমিন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাসউদ আহমাদ।।

আমার বন্ধু হাসান বলেছিল, সমতল পৃথিবীর ধারণায় মানুষ এর প্রান্তে গিয়ে মহাশূন্যে পড়ে যেতে পারে। মূলত কথিত মহাশূন্যের অস্তিত্বই নেই। নিরেট আকাশ ঘিরে রেখেছে পৃথিবীকে। জমিনবাসীর এর বাইরে যাওয়ার সুযোগ নেই।

পৃথিবী হলো জমিন। বারবার কোরআনে তা-ই বলা হয়েছে। পৃথিবী কোনো গ্রহই নয়৷ গ্রহ বলে কিছুর অস্তিত্ব নেই। জমিন এবং আকাশের চাঁদ, সূর্য ছাড়া সবই তারা।

বিস্তীর্ণ জমিনের কিয়দংশই আমাদের দেখানো হচ্ছে। আধুনিক বিজ্ঞানের সক্ষমতা অনুযায়ী জমিনের বহুবিস্তৃত অংশের মানচিত্র থেকে আমাদের বঞ্চিত রাখা হয়েছে। আমরা এমন একটা গোলাকার পৃথিবীতে মজেছি, যেটি শুধু তত্ত্ব।

গোলাকার পৃথিবীর ধারণায় সিজ্জিনের এই ব্যাখ্যা দেওয়া যায় না যে, তা আসলেও সপ্ত জমিনের নিচের কিছু। সপ্ত জমিনের তলায় জাহান্নামের অস্তিত্বকে অস্বীকার করা হয়। ইয়াজুজ-মাজুজ জাতিদ্বয়ের অবস্থান সম্পর্কে গোলাকার পৃথিবীর ধারণায় অবিশ্বাস তৈরি হয়।

তাবারানির বর্ণনায় রয়েছে, হুযাইফা ইবনুল ইয়ামান রা. বলেন, ‘আমি ইয়াজুজ-মাজুজ সম্পর্কে নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলে তিনি বললেন, “ইয়াজুজ এক জাতি আর মাজুজ এক জাতি।

এদের প্রত্যেকের ভেতরে আবার চার লক্ষ জাতি বিদ্যমান। এদের একজন মারা যাওয়ার পূর্বে এক হাজার ঔরসজাত সশস্ত্র সন্তান রেখে যায়। ইবনে আব্বাস রা. বলেছিলেন, জমিনকে ছয় ভাগে ভাগ করা হলে পাঁচ ভাগ ইয়াজুজ-মাজুজের দখলে। কাতাদা রহ. তাদের বসবাসকৃত অঞ্চলকে চব্বিশ লক্ষ ফারসাখ বর্ণনা করেছিলেন, যা ছিল সেই সময়ের সাধারণ মানুষের বসবাসকৃত অঞ্চলের দশ গুণ। এই বিশাল জনগোষ্ঠীর অস্তিত্ব গোলাকার পৃথিবীতে নেই। আমরা কি ধরে নেবো তাদের অস্তিত্ব অন্য এক পৃথিবীতে? নাহ। পৃথিবী সমতল ও অনেক বিস্তৃত আর এ পৃথিবীতেই উক্ত জাতিদ্বয়ের বসবাস রয়েছে।

বিভিন্ন হাদিসে রাসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীকে সমতল হিসেবে জানিয়েছেন। পৃথিবীর আকৃতি সম্পর্কিত কোরআনের আয়াতগুলোতে পৃথিবীকে সমতল, বিস্তৃত ও স্থির বলা হয়েছে এবং একইভাবে বিস্তৃত বলা হয়েছে আকাশকে। কোরআনের সমতল জমিনের ব্যাখ্যায় বিজ্ঞানের চশমা চোখে দেওয়া মানুষেরা সবসময় আমাদের সক্ষমতা বিবেচনা করেন আর আকাশের বিস্তৃতির বিষয়ে এই সক্ষমতার কথা ভুলে যান। সাহাবাগণ বিশ্বাস করতেন, গোলাকার গম্বুজের মতো আকাশ সমতলে বিছানো পৃথিবীর ওপর নিরেট ছাদ হিসেবে রয়েছে।

আকাশ আমাদের দৃষ্টিসীমায়। আমাকে হাসান বলেছিল, গোলাকার পৃথিবীকে ঘিরেই আকাশ রয়েছে এবং তা পৃথিবী থেকে অনেক অনেক দূরে। আদতে এমনটা হলে আল্লাহ পাক মানুষকে আকাশের দিকে তাকিয়ে আকাশে কোনো ত্রুটি বা, ফাটল দেখার প্রসঙ্গ তুলতেন না।

الَّذِیۡ خَلَقَ سَبۡعَ سَمٰوٰتٍ طِبَاقًا ؕ مَا تَرٰی فِیۡ خَلۡقِ الرَّحۡمٰنِ مِنۡ تَفٰوُتٍ ؕ فَارۡجِعِ الۡبَصَرَ ۙ ہَلۡ تَرٰی مِنۡ فُطُوۡرٍ ﴿۳﴾

তিনি সপ্ত আকাশ স্তরে স্তরে সৃষ্টি করেছেন। তুমি করুণাà