মুুফতি রুহুল আমিন (বাবা হুজুর)।।
মুহাদ্দিস, জামেউল উলুম মাদ্রাসা মিরপুর ১৪ ঢাকা।
রহমত,নাজাত আর মাগফিরাতের বার্তা সম্বলিত মহিমান্বিত মাহে রমজান আমাদের থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে।মুসলমানদের জন্য এমাস খুবই গুরুত্বপূর্ণ ও বরকতময়। এ মাসকে পাওয়ার জন্য মুমিন-হৃদয় সদা সর্বদা ব্যাকুল হয়ে থাকে। পরম সমাদরে মুসলমানরা এ মাসকে বরণ করে। এ মাসকে কেন্দ্র করে পৃথিবীজুড়ে পবিএতার পরশ বয়ে যায়।সবার মাঝে কাজ করে একধরনের মুগ্ধতা ও ভালবাসা । এ মুগ্ধতা পবিএতার। এ মুগ্ধতা ভালবাসা ও হৃদ্যতার।
রহমত,নাজাত আর মাগফিরাতের এ মাসকে পাওয়ার জন্য স্বয়ং রাসূলে কারীম (সা:) দুআ-মুনাজাত করেছেন।হাদীস শরীফে এসেছে রাসূলুল্লাহ (সা:)রজব এবং শা'বান এ দু’মাসে রমজানকে বরণ করে নেওয়ার জন্য বিশেষ প্রস্তুতি গ্রহন করতেন। আল্লাহর কাছে এই বলে দুআ’-মুনাজাত করতেন,আয় আল্লাহ!আমাদেরকে রজব এবং শা’বানে বরকত দান করুন এবং আমাদেরকে রমজানে পৌঁছিয়ে দিন।
এতেই বুঝা যায় মুসলমানদের এবং ঈমানদারদের জন্য রমজান মাস কতটা গুরুত্ব ও ফজীলতপূর্ণ।
বহু কাঙ্ক্ষিত, অপেক্ষিত ও ফযীলতপূর্ণ এই রমজান মাস ইতিমধ্যেই আমাদের থেকে বিদায় নিয়েছে ।ঈদুল ফিতর উদযাপনের মাধ্যমে রমজান পরবর্তী 'শাওয়াল' মাস আমাদের মাঝে আগমন করেছে। এ মাসটিও মুসলমানদের জন্য খুবই গুরুত্ব ও তাৎপর্যপূর্ণ ।
শাওয়াল মাসের এই গুরুত্ব ও তাৎপর্যের পিছনে রয়েছে নানাবিধ কারণ। শাওয়াল হলো হিজরী সন তথা আরবি চান্দ্র বছরের দশম মাস।
এ মাসের সঙ্গে সম্পৃক্ততা রয়েছে রোজা ও রমজানের। এ মাসের সঙ্গে সম্পৃক্ততা রয়েছে সদকা ও যাকাতের। এ মাসের সঙ্গে সম্পৃক্ততা রয়েছে ঈদুল ফিতর এবং সাদকাতুল ফিতরের। এছাড়া এ মাসের সঙ্গে হজ্বেরও সম্পৃক্ততা রয়েছে।কেননা এটি হজ্বের তিনমাস তথা --শাওয়াল, জিলকদ এবং জিলহজ এর প্রথম মাস।
বিজ্ঞজনদের মতে শাওয়াল যেহেতু আরবি শব্দ। এর অর্থ হলো: উন্নত ভূমি;উঁচু করণ;উন্নতকরণ; পূর্ণতা লাভ করা;পাল্লা ভারী হওয়া। সুতরাং এই মাসের আমলের দ্বারা উন্নতি ও অগ্রগতি লাভ হয়; নেকির পাল্লা ভারী ও সমৃদ্ধ হয়; গৌরব ও সফলতা অর্জিত হয়।
শাওয়াল মাসের বিশেষ আমল ও ছয় রোজার ফজিলত:
অন্যান্য আমলের পাশাপাশি এ মাসের গুরুত্বপূর্ণ আমল হচ্ছে এ মাসে ছয়টি রোজা রাখতে হয়।কোন কোন এলাকায় এই ছয় রোজাকে "সাক্ষী রোযা"ও বলে থাকে। এই ছয় রোযা রাখা সুন্নাত বা মুস্তাহাব তবে এর সওয়াব ও ফযীলত অপরিসীম। রাসূলে আকরাম (সা:) নিজে এই রোযা রেখেছেন এবং সাহাবায়ে কেরামকে (