শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬ ।। ২৪ আশ্বিন ১৪৩৩ ।। ২৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সন্দেহের ভিত্তিতে বাংলাদেশি আখ্যা দিয়ে দেশছাড়া করা যাবে না: কলকাতা হাইকোর্ট আল-আমানাহ ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত শাহজালাল বিমানবন্দর ঘিরে ডাকাতির ভয়ংকর নেটওয়ার্ক, গোয়েন্দা তদন্তে চাঞ্চল্যকর তথ্য বাড়িভাড়া দেওয়া-নেওয়ায় শরিয়তের বিধান  মক্কা-মদিনার পবিত্র দুই মসজিদে আজ জুমার ইমামতি করবেন যারা মাত্র ১০ টাকায় ২৪ ঘণ্টায় পার্সেল পৌঁছে দিচ্ছে ডাক বিভাগ ৯ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি জাতীয় খতিবকে ঘিরে সমালোচনা: ধর্মীয় অঙ্গনে ক্ষোভ ফজরের নামাজে বেরিয়ে নিখোঁজ, পুকুরে মিলল বৃদ্ধের লাশ কোরআন শিক্ষার প্রসারে সরকারের উদ্যোগ অব্যাহত থাকবে: রাষ্ট্রপতি

উত্তরার মারকাযুল উলুম আল-ইসলামিয়ায় ভর্তি চলছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকা উত্তরার মারকাযুল উলুম আল ইসলামিয়ায় ইফতা, আদব, মাদানী নেসাব ও অন্যান্য শাখায় কোটা পূরণ সাপেক্ষে ভর্তি চলছে।

বিভাগসমূহ: ১. ইফতা (১ বছর)। ২. আদব, (১ বছর)। ৩. কিসমুল লুগাহ (১ বছর)। ৪. মাদানি নেসাব (১ম থেকে ৪র্থ বর্ষ)। ৫. নুরানি, ৬. হেফজ।

মাদরাসার বৈশিষ্ট্যাবলী: আল্লামা মুফতি দিলাওয়ার হোসাইন এর দিকনির্দেশনা এবং হুজুরের ছাত্রদের দ্বারা পরিচালিত ইফতা বিভাগ। নিয়মিত দরস দিবেন শায়খ জাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টারের মুহতারাম নাযিমে তালিমাত মুফতি তৈয়ব। ব্যাংক, বীমা, কোম্পানি, শেয়ারবাজারসহ আধুনিক বিষয়াদির সিলেবাস ভিত্তিক পাঠদান। সমকালীন বিভিন্ন বিষয়ে মুহাযারা প্রদান।

খ্যাতিমান আরবী সাহিত্যিক মাওলানা সফীউল্লাহ ফুয়াদ সাহেবের হাতেগড়া ছাত্র দ্বারা পরিচালিত আদব বিভাগ। সার্বিক দিকনির্দেশনা এবং খণ্ডকালীন দরস দিবেন বিশিষ্ট আরবী সাহিত্যিক মাদানী নগর মাদরাসার মুশরিফ ও মুহাদ্দিস মুফতি ফারুকুজ্জামান দা.বা.। আগ্রহী ছাত্রদেরকে আরবীর পাশাপাশি বাংলা ভাষা ও সাহিত্যের হাতেকলমে পাঠদান।

বিশুদ্ধ আরবিতে কথোপকথন, বক্তৃতা ও লিখনীতে যোগ্য করে গড়ে তোলার প্রয়াস। নাহু সরফের কায়দা বাস্তব প্রয়োগের মাধ্যমে আয়ত্ব করণ। সহজ উপস্থাপনা ও উপমার মাধ্যমে তারকিবের জটিলতা নিরসন। বিষয়ভিত্তিক দরখাস্ত ও কাওয়ায়েদুল ইমলার প্রশিক্ষণ। দৈনিক রোজনামচা লেখা এবং আধুনিক আরবির পাঠদান।

মাওলানা আবু তাহের মেসবাহ দা.বা. প্রণীত মাদানি নেসাবের পূর্ণাঙ্গ অনুসরণ। শরহে বেকায়া জামাতের বেফাক পরীক্ষায় অংশগ্রহণ। সকল জামাতের ছাত্রদের আরবি বাংলায় পারদর্শী, বক্তৃতা ও প্রবন্ধ রচনা লেখায় পারঙ্গম করে তোলা। ইলম আমলের পাশাপাশি চিন্তা, চেতনা ও আদর্শে আকাবির, আসলাফের অনুসরণীয় করে তোলা। নিয়মিত আলেম ও বুজুর্গদের বয়ানের মাধ্যমে ইখলাসি মেজাজ গড়া।

মনোরম পরিবেশে পাঠদান এবং তিনবেলা স্বাস্থ্যসম্মত খাবারের ব্যবস্থা। মেধাবী ও তাখাসসুস বিভাগের ছাত্রদের জন্য বিশেষ সুযোগ রয়েছে।

যাতায়াত: বাংলাদেশের যেকোন প্রান্ত থেকে উত্তরা হাউজবিল্ডিং নেমে পূর্বদিকে জয়নাল মার্কেট রেলক্রসিং সংলগ্ন জামে মসজিদ। সার্বিক যোগাযোগ: মুফতি হাফিজুর রহমান 01674320217।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ