সোমবার, ০৬ জুলাই ২০২৬ ।। ২২ আষাঢ় ১৪৩৩ ।। ২১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
প্রধানমন্ত্রী তা‌রেক রহমানকে সৌদি সফ‌রের আমন্ত্রণ  ‘সৌরবিদ্যুতের উৎপাদন বাড়িয়ে জ্বালানি আমদানির চাপ কমাতে চায় সরকার’ ভারতে কারাভোগ শেষে দেশে ফিরল ৫০ বাংলাদেশি নারী-পুরুষ ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৩ হাজার ৩৪২ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ‘শনিবারের মধ্যে সব ক্লিনিকে লেবার রুম স্থাপন না করলে লাইসেন্স বাতিল’  কুড়িগ্রামে পানিতে ডুবে ২ স্কুলছাত্রীর মৃত্যু ‘অর্থনীতিতে সিএমএসএমইর অবদান ৬০ শতাংশে উন্নীত করতে কাজ করছে সরকার’   বিভ্রান্তি নিরসনে রাবেতাতুল ওয়ায়েজীন বাংলাদেশের বিবৃতি মক্কার প্রদর্শনীতে মসজিদে নববীর ১৬৬ বছরের বিরল ঘড়ি

ধামরাইয়ে ট্রাকচাপায় পুলিশ কনস্টেবল নিহত, স্ত্রী আহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকার ধামরাইয়ে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী লিয়াকত হোসেন (৩৬) নামে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন তার স্ত্রীও। বুধবার (১৭ জুন) রাত ৯টার দিকে ধামরাইয়ের ভাড়ারিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, নিহত লিয়াকত ধামরাইয়ের কুল্লা ইউনিয়নের রুপনগর গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে। তারা স্বামী-স্ত্রী দুজনই ডিএমপিতে পুলিশ কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন।

ধামরাই থানা পুলিশ জানায়, লিয়াকত তার স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলযোগে নিজ বাড়ি থেকে তার শ্বশুরবাড়ি ধামরাইয়ের বান্নাখোলার দিকে যাচ্ছিলেন। তিনি ধামরাই-বান্নাখোলা আঞ্চলিক সড়কের ভাড়ারিয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুত গতির ট্রাক তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। এসময় ঘটনাস্থলেই লিয়াকত মারা যান ও তার স্ত্রী গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে স্থানীরা একটি হাসপাতালে ভর্তি করা হয়।

ধামরাই থানার ওসি দীপক চন্দ্র সাহা জানান, নিহত পুলিশ কনস্টেবলের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ট্রাকচালককে আটক করার চেষ্টা চলছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ