সোমবার, ০৬ জুলাই ২০২৬ ।। ২২ আষাঢ় ১৪৩৩ ।। ২১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
প্রধানমন্ত্রী তা‌রেক রহমানকে সৌদি সফ‌রের আমন্ত্রণ  ‘সৌরবিদ্যুতের উৎপাদন বাড়িয়ে জ্বালানি আমদানির চাপ কমাতে চায় সরকার’ ভারতে কারাভোগ শেষে দেশে ফিরল ৫০ বাংলাদেশি নারী-পুরুষ ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৩ হাজার ৩৪২ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ‘শনিবারের মধ্যে সব ক্লিনিকে লেবার রুম স্থাপন না করলে লাইসেন্স বাতিল’  কুড়িগ্রামে পানিতে ডুবে ২ স্কুলছাত্রীর মৃত্যু ‘অর্থনীতিতে সিএমএসএমইর অবদান ৬০ শতাংশে উন্নীত করতে কাজ করছে সরকার’   বিভ্রান্তি নিরসনে রাবেতাতুল ওয়ায়েজীন বাংলাদেশের বিবৃতি মক্কার প্রদর্শনীতে মসজিদে নববীর ১৬৬ বছরের বিরল ঘড়ি

ফের বন্ধ হচ্ছে সোনার বাংলা-উপকূল এক্সপ্রেস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা পরিস্থিতি বিবেচনা এবং যাত্রী নিরাপত্তায় চট্টগ্রাম-ঢাকা রুটের সোনার বাংলা এক্সপ্রেস এবং নোয়াখালী-ঢাকা রুটের আন্তঃনগর উপকূল এক্সপ্রেস চলাচল ২১ জুন থেকে আবারও সাময়িক বন্ধ থাকবে।

আজ বৃহস্পতিবার বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) মিয়া জাহান এ তথ্য নিশ্চিত করে জানান, দেশের সার্বিক করোনা পরিস্থিতি বিবেচনা করে ট্রেন দুটি সাময়িকভাবে বন্ধ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এর আগে দেশে করোনার প্রাদুর্ভাব শুরুর দিকে ৬৬ দিন ট্রেন চলাচল বন্ধ রাখা হয়। গত ৩১ মে থেকে স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে শুরু হয় ট্রেন চলাচল। বর্তমানে বিভিন্ন রুটে চলাচল করছে মোট ১৯ জোড়া যাত্রীবাহী আন্তঃনগর ট্রেন। এছাড়া করোনার কারণে শারীরিক দূরত্ব বজায় রাখার জন্য রেলের অর্ধেক টিকেট বিক্রি বন্ধ রাখা হয়েছে।

এ অবস্থায় করোনা সংক্রমণ বেড়ে যাওয়া এবং সার্বিক পরিস্থিতি বিবেচনা করে ট্রেন দুটি সাময়িক বন্ধ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এছাড়া করোনা আতঙ্কে রেলের যাত্রী চলাচল আগের তুলনাই কমে এসেছে। সব বিষয় বিবেচনা করেই দুটি ট্রেন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ