সোমবার, ০৬ জুলাই ২০২৬ ।। ২২ আষাঢ় ১৪৩৩ ।। ২১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
প্রধানমন্ত্রী তা‌রেক রহমানকে সৌদি সফ‌রের আমন্ত্রণ  ‘সৌরবিদ্যুতের উৎপাদন বাড়িয়ে জ্বালানি আমদানির চাপ কমাতে চায় সরকার’ ভারতে কারাভোগ শেষে দেশে ফিরল ৫০ বাংলাদেশি নারী-পুরুষ ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৩ হাজার ৩৪২ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ‘শনিবারের মধ্যে সব ক্লিনিকে লেবার রুম স্থাপন না করলে লাইসেন্স বাতিল’  কুড়িগ্রামে পানিতে ডুবে ২ স্কুলছাত্রীর মৃত্যু ‘অর্থনীতিতে সিএমএসএমইর অবদান ৬০ শতাংশে উন্নীত করতে কাজ করছে সরকার’   বিভ্রান্তি নিরসনে রাবেতাতুল ওয়ায়েজীন বাংলাদেশের বিবৃতি মক্কার প্রদর্শনীতে মসজিদে নববীর ১৬৬ বছরের বিরল ঘড়ি

বড় কোনো জটিলতা নেই বাণিজ্যমন্ত্রীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে (আগের অ্যাপোলো হাসপাতাল) চিকিৎসা নিচ্ছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তবে তার শরীরে তেমন কোনো জটিল সমস্যা ধরা পড়েনি।

আজ বৃহস্পতিবার দুপুরে এমনটাই জানিয়েছেন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মুহা. আব্দুল লতিফ বকসী। তিনি শারীরিকভাবে বেশ ভালো আছেন বলেও জানিয়েছেন তিনি।

তিনি আরও বলেন, এভারকেয়ার হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা হয়েছে। তারা বলেছেন, স্যার ভালো আছেন। তেমন কোনো জটিলতা ধরা পড়েনি।

‘আসলে বাসায় আইসোলেশনে থাকা বেশ কঠিন। হাসপাতালে থাকলে চিকিৎসকের তত্ত্বাবধানে থাকা যাবে। তাই মূলত তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন।’

উল্লেখ্য, গতকাল বুধবার সন্ধ্যায় করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। আক্রান্ত হলেও শারীরিকভাবে তিনি বেশ সুস্থ। দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ