রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

করোনা থেকে সুস্থ হলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনায় আক্রান্ত মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের ফলাফল নেগেটিভ এসেছে। রোববার বিকালে তিনি অনেকটা সুস্থ অবস্থায় বাড়ি ফিরেছেন।

তবে তার স্ত্রীর শারীরিক অবস্থার কিছুটা অবনতি হয়েছে। মাঝে মধ্যে তাকে উচ্চমাত্রায় অক্সিজেন দিতে হচ্ছে। রোববার রাতে একাধিক সূত্র গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে।

গত ১২ জুন করোনা শনাক্তের পরের দিন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ও তার স্ত্রী লায়লা আরজুমান্দ বানুর শারীরিক অবস্থার অবনতি হয়। তাৎক্ষণিক তাদেরকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচে নেয়া হয়। সেখানে জেনারেল বেডেই তাদের চিকিৎসা চলছিল। মাঝে মধ্যে শ্বাসকষ্ট দেখা দিলে তাদের অক্সিজেন দেয়া হচ্ছিল। সিএমএইচে পুনরায় নমুনা পরীক্ষা করা হলে আজ শনিবার মন্ত্রীর ফলাফল নেগেটিভ আসে। আবার শারীরিকভাবেও তিনি সুস্থ আছেন।

রাতে মন্ত্রীর ঘনিষ্ঠ স্বজনরা জানান, গতকাল থেকেই মন্ত্রীর শারীরিক অবস্থার অনেক ভালো ছিল। আজ ফলাফল নেগেটিভ এসেছে। তাই তিনি (মন্ত্রী) হাসপাতালে থাকতে চাচ্ছিলেন না। বিকালে তাকে বাসায় নিয়ে আসা হয়েছে। বর্তমানে তিনি বাসায় অবস্থান করছেন।

তবে তার স্ত্রীর শারীরিক অবস্থার কিছুটা অবনতি হয়েছে। তাকে উচ্চমাত্রায় অক্সিজেন দিতে হচ্ছে। তিনি হাসপাতালেই চিকিৎসা নিচ্ছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ