রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

তামিমের মা করোনা আক্রান্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: এবার করোনায় আক্রান্ত হয়েছেন জাতীয় ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবালের মা নুসরাত ইকবাল। গতকাল শনিবার জানা যায়, তামিমের বড়ভাই নাফিস ইকবাল করোনায় আক্রান্ত হয়েছেন। তবে তিনি বাড়িতে আইসোলেশনে থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে উঠছেন।

এমন খবরের পরই রোববার জানা গেল, শুধু নাফিস ইকবালই নন, করোনার সংক্রমণ ছড়িয়েছে পুরো পরিবারটিতে। তামিমের মাসহ চট্টগ্রামে নাফিসের দুই সন্তানও করোনায় আক্রান্ত হয়েছে।

সবার কাছে দোয়া চেয়ে গতকাল নাফিস জানিয়েছিলেন, বেশ কয়েক দিন আগে তার করোনা ভাইরাস শনাক্ত হয়। তবে শারীরিকভাবে তিনি সুস্থ আছেন। এখনও পর্যন্ত তেমন কোনো সমস্যায় পড়েননি। রিপোর্ট পাওয়ার সঙ্গে সঙ্গে চট্টগ্রামের কাজিরদেউড়িতে নিজ বাসায় আইসোলেশনে আছেন তিনি।

সম্প্রতি ছোট ভাই তামিম ইকবালের উদ্যোগে সশরীরে উপস্থিত থেকে চট্টগ্রামের স্থানীয় কোচদের মাঝে অর্থ সহায়তা বণ্টন করেন নাফিস ইকবাল। এর পরই তার করোনা আক্রান্তের খবর পাওয়া যায়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ