বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস সিলেটে দুই দিনব্যাপী খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল করার আহ্বান মক্কার দুই স্থানে আছড়ে পড়ল ভূপাতিত ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ

সন্তানের সঙ্গে সুসম্পর্ক গড়ে ওঠার সুবর্ণ সুযোগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সুফিয়ান ফারাবী।।
স্পেশাল করেসপন্ডেন্ট>

বন্ধ সারা দেশের সকল ধরনের শিক্ষা প্রতিষ্ঠান। অবসরে শিক্ষার্থীরা। পড়াশুনা না থাকায় নানাভাবে সময় পার করছেন তারা।

এদিকে কাজের পরিমাণ কমে যাওয়ায় অভিভাবকরাও দিনশেষে দীর্ঘ সময় পান। বিশেষজ্ঞরা বলছেন, যেহেতু সাধারণ সময় অভিভাবক এবং শিক্ষার্থীদের মধ্যে সেভাবে কথোপকথনের সুযোগ হয়না, পিতার সঙ্গে সন্তানের আদর্শিক লেনাদেনা অচলাবস্থায় থাকে, মায়ের সঙ্গে ভালোবাসা বেড়ে ওঠে না -তাই করোনা ভাইরাসের এই সময়ে অভিভাবক এবং শিক্ষার্থীরা তাদের পারস্পরিক সম্পর্ক উন্নয়ন এবং নীতি-নৈতিকতার প্রশিক্ষণে কাজ করতে পারেন।

যাত্রাবাড়ী মাদরাসার সিনিয়র মুহাদ্দিস মুফতি নেয়ামতুল্লাহ আল ফরিদী মনে করছেন পিতা-মাতার সঙ্গে সন্তানের সুসম্পর্ক গড়ে ওঠার এখনই সুবর্ণ সুযোগ।

তিনি বলেন, এই সুযোগে শিক্ষার্থীরা পিতা-মাতার সঙ্গে তাদের ভালোবাসা পূর্ণ সম্পর্কটাকে আরো গভীর করতে পারেন। বাড়িতে মায়ের কাজে সহযোগিতা করে তার মন পেতে পারেন। বাবার সঙ্গে মাঠ চষে মন জয় করতে পারেন।

"বিশ্ব মানবতার মুক্তির দূত মোহাম্মদ সা. বাবা মায়ের সঙ্গে সন্তানের ভালোবাসা পূর্ণ সম্পর্কের প্রতি বিশেষ গুরুত্বারোপ করেছেন। এবং বাবা মায়ের প্রতি অসদাচরণের কঠিন শাস্তির কথা মানবজাতির কাছে বলে গেছেন। এক হাদিসে বলা হয়েছে, তোমাদের মধ্যে যে ব্যক্তি বাবা-মায়ের সঙ্গে খারাপ আচরণ করবে, সে আখেরাতে শাস্তি তো পাবেই, দুনিয়াতে এসে শাস্তি ভোগ করবে। (তিরমিজী)

"সুতরাং আমাদের উচিত এই সুযোগে বাবা-মায়ের বাবা-মায়ের সঙ্গে ভালোবাসা আরো গভীর করে তোলা। ব্যক্তিবিশেষ কারো সঙ্গে বাবা-মায়ের দুঃসম্পর্ক থাকলে সেই সম্পর্কের পরিবর্তন করা।" যোগ করেন মাওলানা নেয়ামতুল্লাহ আল ফরিদী।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উর্দু বিভাগের সাবেক বিভাগীয় প্রধান প্রফেসর ড. গোলাম রব্বানী শিক্ষার্থীদের সঙ্গে অভিভাবকদের সম্পর্ক উন্নয়নের পরামর্শ দিলেন।

আবার ইসলামের সঙ্গে আলাপকালে তিনি বলেন, শুধুমাত্র এই সময়টাতেই নয়, বরং আমাদের উচিত বছরজুড়ে সন্তানদের সঙ্গে কিছুটা সময় ব্যয় করা। তাদের মনের অবস্থা বোঝার চেষ্টা করা। নীতি নৈতিকতা শেখানো। অভিভাবকদের সঙ্গে শিক্ষার্থীদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তà