সোমবার, ০৬ জুলাই ২০২৬ ।। ২২ আষাঢ় ১৪৩৩ ।। ২১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
আ.লীগ করার কারণে প্রতিদিন ১০টা জুতার বাড়ি আমার প্রাপ্য: যুবলীগ নেতা প্রশিক্ষণে অনুপস্থিত থাকলে শিক্ষক ও মাদরাসা প্রধানের বিরুদ্ধে ব্যবস্থা যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা শুরু, বিচারক প্যানেলে বাংলাদেশি ক্বারী ‘অসৎ’ উদ্দেশে দেওবন্দে মার্কিন সাংবাদিক, অতঃপর...  হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, নতুন শনাক্ত ১ হাজার ১০৬ দারুল উলূম রামপুরা মাদরাসায় ইসলাহী মাহফিল দেশের বাজারে কমল স্বর্ণের দাম টাঙ্গাইলে নূরানী বোর্ডের ষান্মাসিক জোড় অনুষ্ঠিত  ইসলামী আন্দোলনের মহাসচিবের নামে ভুয়া ফটোকার্ড, সতর্কবার্তা প্রধানমন্ত্রী তা‌রেক রহমানকে সৌদি সফ‌রের আমন্ত্রণ 

আল্লামা আব্দুস শহীদ গলমুকাপনীর ইন্তেকালে খেলাফত মজলিসের শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রখ্যাত আলেমেদ্বীন সিলেট ওসমানীনগরের ঐতিহ্যবাহী জামেয়া দারুস সুন্নাহ গলমুকাপনের মুহতামিম আল্লামা আব্দুস শহীদ শায়খে গলমুকাপনীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন খেলাফত মজলিসের আমির অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাক ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের।

আজ বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক যৌথ শোক বার্তায় নেতৃদ্বয় বলেন, হাজারো আলেমের উস্তাত আল্লামা আব্দুস শহীদ শায়খে গলমুকাপনী একজন প্রথিতযশা আলেমে দীন ছিলেন। ইলমে নববীর বিস্তার ও দ্বীন প্রতিষ্ঠার কাজে তিনি নিয়োজিত ছিলেন। তার মৃত্যুতে সৃষ্ট শূণ্যতা পূরণ হবার নয়।

শোক বার্তায় খেলাফত মজলিস নেতৃদ্বয় মরহুম আল্লামা আব্দুস শহীদ শায়খে গলমুকাপনীর রুহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহর দরবারে দু’য়া করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদেও প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

মরহুম আল্লামা আব্দুস শহীদ গলমুকাপনীর ইন্তেকালে আরও শোক প্রকাশ করেছেন খেলাফত মজলিসের যুগ্মমহাসচিব মুহাম্মদ মুনতাসির আলী, খেলাফত মজলিস সিলেট জেলা সভাপতি মাওলাা সৈয়দ মুশাহিদ আলী ও সাধারণ সম্পাদক মাওলানা নেহাল আহমদ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ