সোমবার, ০৬ জুলাই ২০২৬ ।। ২২ আষাঢ় ১৪৩৩ ।। ২১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
আ.লীগ করার কারণে প্রতিদিন ১০টা জুতার বাড়ি আমার প্রাপ্য: যুবলীগ নেতা প্রশিক্ষণে অনুপস্থিত থাকলে শিক্ষক ও মাদরাসা প্রধানের বিরুদ্ধে ব্যবস্থা যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা শুরু, বিচারক প্যানেলে বাংলাদেশি ক্বারী ‘অসৎ’ উদ্দেশে দেওবন্দে মার্কিন সাংবাদিক, অতঃপর...  হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, নতুন শনাক্ত ১ হাজার ১০৬ দারুল উলূম রামপুরা মাদরাসায় ইসলাহী মাহফিল দেশের বাজারে কমল স্বর্ণের দাম টাঙ্গাইলে নূরানী বোর্ডের ষান্মাসিক জোড় অনুষ্ঠিত  ইসলামী আন্দোলনের মহাসচিবের নামে ভুয়া ফটোকার্ড, সতর্কবার্তা প্রধানমন্ত্রী তা‌রেক রহমানকে সৌদি সফ‌রের আমন্ত্রণ 

ত্রাণের চাল আত্মসাতের দায়ে ইউপি সদস্যের বিরুদ্ধে দুদকের মামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা ভাইরাস প্রাদুর্ভাবে ত্রাণ কর্মসূচির ৮ বস্তা চাল আত্মসাতের দায়ে টাঙ্গাইলের সখীপুর উপজেলার কালিয়া ইউনিয়ন পরিষদের সদস্য মোছা. ফজিলার বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার দুদকের টাঙ্গাইলের সমন্বিত জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক রাজু মুহা. সারওয়ার হোসেন বাদী হয়ে মামলাটি করেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা (পরিচালক) প্রণব কুমার ভট্টাচার্য্য সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন।

জানা গেছে, টাঙ্গাইলের সখীপুর উপজেলার কালিয়া ইউনিয়নের সংরক্ষিত নারী সদস্য ফজিলা ক্ষমতার অপব্যবহার করে ভিজিডি কর্মসূচির মোট ৮ বস্তা (২৪০ কেজি) চাল আত্মসাৎ করেন। ফলে দণ্ডবিধির ৪০৯ ও ৪২০ ধারাসহ ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় মামলাটি করা হয়।

সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির অধীন খাদ্যবান্ধব কার্যক্রমের বিভিন্ন অনিয়ম-দুর্নীতির অভিযোগে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদস্য ও ইউপি সচিবসহ সংশ্লিষ্টদের মোট ১৫টি মামলা করে দুদক। এর মধ্যে বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ