রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

‘শ্রমিকদের সাথে অমানবিক আচরণ বন্ধ করে তাদের বেতন আদায়ে উদ্যোগ নিন’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, করোনা পরিস্থিতিতে দেশের লাখ লাখ শ্রমিক বেতন না পেয়ে, চাকুরি হারিয়ে মানবেতর জীবন যাপন করছে। হাজার হাজার শ্রমিক করোনা পরিস্থিতির মধ্যেও বেতন ভাতার জন্য রাজপথে বিক্ষোভ করছে। শ্রমিকদের অধিকার নিয়ে মালিকপক্ষ অমানবিক ও প্রতারণাপূর্ণ আচরণ করছে। এমন পরিস্থিতিতে শ্রমিকদের অধিকার আদায়ে সরকারের কার্যকর উদ্যোগ দেখা যায় না।

আজ বৃহস্পতিবার গণমাধ্যম পাঠানো এক বিবৃতিতে চরমোনাইয়ের পীর বলেন, করোনা পরিস্থিতিতে পোশাক কারখানার শ্রমিকদের তিন মাসের বেতনের জন্য পাঁচ হাজার কোটি টাকা প্রণোদনা দেয়া হলেও মালিকপক্ষ শ্রমিকদেরকে বঞ্চিত রেখে নিজেরাই এর সুফল ভোগ করছে। নানা অজুহাত হাজির করে গণহারে ছাঁটাই করেছে এবং অনেক শ্রমিক গত দুই-তিন মাস যাবত বেতন পাচ্ছে না। কারখানা চালু বা বেতন পাওয়ার আশায় এসব শ্রমিক কয়েক মাস ধরে ধার-দেনা ও খেয়ে-না খেয়ে বহু কষ্টে দিন কাটাচ্ছে। শ্রমজীবী মানুষের সাথে মালিকদের প্রতারণা কোনভাবেই মেনে নেয়ার মত নয়।

তিনি বলেন, করোনা পরিস্থিতির কারণে যেখানে কর্মহীনদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করার কথা সেখানে কর্মজীবীদের তথা গার্মেন্টস শ্রমিকদের ছাটাই করে দুর্ভোগ সৃষ্টি করছে। যা কোনভাবেই মেনে নেয়া যায় না। সরকারকে শ্রমিক জনতার পক্ষে অবস্থান নিয়ে তাদের বেতন-ভাতা আদায়ে কার্যকরী উদ্যোগ এবং শ্রমিক ছাটাই বন্ধ করতে হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ