রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ইফার সাবেক মহাপরিচালক সামীম আফজালের ইন্তেকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) সাবেক মহাপরিচালক এবং জেলা ও দায়রা জজ সামীম মোহাম্মদ আফজাল ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর একটি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন।

মৃত‌্যুকালে তার বয়স হয়ে‌ছিল ৬৫ বছর। তি‌নি দীর্ঘ‌দিন ধরে ক‌্যানসারে ভুগ‌ছিলেন। তি‌নি স্ত্রী ও এক মেয়েসহ অসংখ‌্য গুণগ্রা‌হী রেখে গেছেন।

ইসলা‌মিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরস মিছবাহুর রহমান চৌধুরী এ ত‌থ‌্য নি‌শ্চিত করেছেন।

হাসপাতাল সূত্র নিশ্চিত করেছে, করোনা নয় বার্ধক্যজনিত মৃত্যু। রাত ৯টায় সময় তিনি পরিবারের সদস্যদের তার খারাপ লাগার কথা জানিয়েছিলেন। তখন তাকে সেন্ট্রাল হাসপাতালে নেয়া হয় ১০ টা ২০ মিনিটে মারা যান।

উল্লেখ্য, সামীম আফজাল ২০০৯ সালের ২২ জানুয়ারি ইসলামিক ফাউন্ডেশনে মহাপরিচালক হিসেবে নিয়োগ পান। ২০১৯ সালের ৩০ ডিসেম্বর পর্যন্ত তিনি এ পদে আসীন ছিলেন। এর আগে তিনি সরকারি নানা দায়িত্ব পালন করেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ