রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

সরকার করোনা দুর্যোগ ব্যবস্থাপনায় ব্যর্থ: মাওলানা মোহাম্মদ ইসহাক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: খেলাফত মজলিসের আমির অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাক বলেছেন, সরকার করোনা দুর্যোগ ব্যবস্থাপনায় ব্যর্থতার পরিচয় দিয়েছে। সরকারের সিদ্ধান্ত গ্রহনে ব্যর্থতার কারণে আজকে দেশে মৃত্যুর মিছিল চলছে। সরকারের যথাযথ পূর্ব প্রস্তুতির অভাবে করোনার প্রাদুর্ভাব রোধ করা যায়নি।

আজ শুক্রবার খেলাফত মজলিস বৃহত্তর বরিশাল জোনের বিভিন্ন শাখার শূরা সদস্যদের নিয়ে এক ভার্চুয়াল তরবিয়তী মজলিসে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আজকে চিকিৎসা ক্ষেত্রে অব্যস্থাপনার দরুন অসুস্থ মানুষেরা প্রয়োজনীয় চিকিৎসা সেবা পাচ্ছে না। বিনা চিকিৎসায় মারা যাচ্ছে মানুষ। প্রস্তাবিত বাজেটে করোনা দুর্যোগ মোকাবেলায় যে বরাদ্দ রাখা হয়েছে তাও অপ্রতুল। এ অবস্থায় উত্তরণে জরুরীভাবে সমন্বিত ব্যবস্থা গ্রহন করতে হবে। দল মত নিবর্বিশেষে সবার সাথে পরামর্শ করে পদক্ষেপ গ্রহন করতে হবে।

খেলাফত মজলিস বৃহত্তর বরিশাল জোনের মহানগরী- জেলা- শাখাসমূহের শূরা সদস্যদের নিয়ে অনুষ্ঠিত এ ভার্চুয়াল তরবিয়তী মজলিস সঞ্চালনা করেন বরিশাল জোনের সহকারী পরিচালক ইঞ্জিনিয়ার মাহফুজুর রহমান।

এতে প্রধান বিশেষ অতিথি ছিলেন সংগঠনের যুগ্মমহাসচিব এডভোকেট জাহাঙ্গীর হোসাইন। দারস, আলোচনা ও বক্তব্য পেশ করেন কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক অধ্যাপক আবদুল হালিম, কেন্দ্রীয় নির্বাহী সদস্য এবিএম সিরাজুল মামুন, মাস্টার আবদুল মজিদ, হাফেজ মাওলানা মজিবুর রহমান প্রমুখ।

এতে বরিশাল মহানগরী, বরিশাল পূর্ব ও পশ্চিম জেলা, পটুয়াখাালী, বরগুনা, ভোলা, পিরোজপুর ও ঝালকাঠী জেলার শুরা সদস্যবৃন্দ ডেলিগেট হিসেবে অংশগ্রহন করেন।

বৈঠক শেষে সম্প্রতিক সময়ে মৃত্যুবরণকারীদের রুহের মাগফিরাত কামনা করে এবং যারা অসুস্থ আছেন তাদের সুস্থতার জন্য ও করোনা ভাইরাসের আক্রমন থেকে বিশ্ববাসীর মুক্তির জন্য দোয়া মুনাজাত করা হয়। দোয়া-মুনাজাত পরিচালনা করেন আমিরে মজলিস অধ্যক্ষ মাওলানা মোহম্মদ ইসহাক।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ