সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৩ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮


কুরআন ও হাদীসে বর্ণিত উপাদানসমূহের আলোকে প্রস্তুতকৃত "ব্লাক সীড মিক্সড" রোগপ্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি ও ভাইরাস প্রতিরোধে অতুলনীয়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

শাইখুল হাদিস হাফেজ মাওলানা হাকিম মুহাম্মদ আব্দুস সামাদ।।

আল্লাহ সুবহানাহু ওয়াতায়ালা গাছ-পালা, লতা-পাতা, ফল-মূল, দানা, বীজ ইত্যাদি ভেষজ সহ বিভিন্ন প্রাণীজ ও খনিজ দ্রব্যকে ঔষধী গুণ দিয়ে সৃষ্টি করেছেন। হাজার হাজার বছর ধরে শুধু মানুষ নয় অন্যান্য প্রাণীরাও এগুলাে দিয়ে আরােগ্য লাভ করে আসছে।

আধুনিক চিকিৎসা বিজ্ঞানেও গবেষকগণ এগুলাের উপর গবেষণা করেই বিভিন্ন ঔষধ তৈরি করে আসছেন। সেগুলাে থেকে আমি এখানে ১। মধু, ২। যাইতুন, ৩। কালােজিরা ও ৪। সিনা মাক্কি নিয়ে আলােচনা করবাে ইনশাআল্লাহ।

১। মধু: আরবি ভাষায় মধু পােকাকে নাহল বলে। পবিত্র কুরআনুল কারীমে এই নামে একটি সূরা বিদ্যমান রয়েছে। সেই সূরার ৬৮-৬৯ নং আয়াতে মধু সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়াতায়ালা ইরশাদ করেন (তরজমা) আপনার প্রতিপালক মৌমাছিকে আদেশ দিলেনঃ পাহাড়ে, বৃক্ষে ও উঁচু চালে গৃহ নির্মাণ কর ।

এরপর সর্ব প্রকার ফল থেকে ভক্ষণ কর এবং আপন পালনকর্তার উম্মুক্ত পথসমূহে চলমান হও। তার (মৌমাছির পেট থেকে বিভিন্ন ধরনের পানীয় নির্গত হয়। তাতে (মধুতে) মানুষের জন্য রয়েছে রােগের প্রতিকার। (অর্থাৎ মধু আরােগ্যকারী) নিশ্চয় এতে চিন্তাশীল সম্প্রদায়ের জন্য নিদর্শন রয়েছে।

অন্যদিকে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাযি. বর্ণনা করেন, নকি কারিম (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) ইরশাদ করেন, (তরজমা) মধু ও কুরআনের মাধ্যমে তােমাদের চিকিৎসা নেওয়া উচিত। (সূনানে ইবনে মাজাহ, হাকেম, মিশকাত)।

সুতরাং মধু তিব্বে ইলাহী ও তিব্বে নববী অর্থাৎ, আল্লাহর চিকিৎসা বিধান ও নবি কারিম (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এর চিকিৎসা বিধান উভয়টির অন্তর্ভুক্ত। ২। যাইতুনঃ পবিত্র কুরআনুল কারীমের সূরা আন'আমের ৯৯ ও ১৪১ নং আয়াতে, সূরা নাহল, সূরা নূর ও সূরা তীন এ যাইতুন এর কথা উল্লেখ করা হয়েছে।

অন্যদিকে তিরমিযী শরীফ ও মুসতাদরাকে হাকেম এ সুপ্রসিদ্ধ সাহাবি হযরত যায়েদ ইবনে আরকাম (রাযি.) বলেন: নবি কারিম (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) আম