রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

চিকিৎসকদের থাকা-খাওয়া বাবদ ২০ কোটি টাকা খরচ: সংসদে প্রধানমন্ত্রীর বিস্ময় প্রকাশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকা মেডিকেলে চিকিৎসকদের থাকা-খাওয়া বাবদ ২০ কোটি টাকা খরচে বিস্ময় প্রকাশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এসবের খতিয়ে দেখে ব্যবস্থা নেয়া হবে।

আজ সোমবার (২৯ জুন) সকালে সংসদে চলমান বাজেট অধিবেশনে সংসদ নেতার সমাপনী বক্তব্য রাখেন শেখ হাসিনা। এ সময়, করোনা পরিস্থিতিতে অর্থনীতি চলমান রাখতে নতুন বাজেটের ভূমিকা নিয়ে বক্তব্য রাখেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, উন্নয়নের গতিধারা বজায় রাখতে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স অব্যাহত থাকবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, 'আমাদেরতো একটা লক্ষ্য থাকতে হবে। করোনা সবকিছুকে স্থবির করে রেখেছে। কিন্তু আমরা সবসময় আশাবাদী, এই অবস্থা থেকে উত্তরণ ঘটবে। তবে উত্তরণ ঘটলে আমরা আগামীতে কি করবো? সে বিষয়ে আমাদের প্রস্তুতি থাকা দরকার বলে আমি মনে করি। সেজন্যই আমরা উচ্চাবিলাসী বাজেট দিয়েছি। আশা করি এটা আমরা বাস্তবায়ন করতে সক্ষম হবো।'

এ সময় তিনি আরো বলেন, 'করোনার কারণে অর্থনীতির উৎপাদন ব্যহত হলেও অর্থনৈতিক অবকাঠামোর কোনো ক্ষতি হয়নি। এছাড়া করোনা রোগীদের চিকিৎসা দিতে সকল চিকিৎসক, নার্স, স্বাস্থকর্মীদের থাকা খাওয়া যাওয়া আসা সম্পূর্ণ সরকারি খরচে বহন করা হয়েছে।

তিনি বলেন, এই খরচ যে ২০ কোটি টাকা দেখানো হয়েছে সেটা অস্বাভাবিক মনে হচ্ছে। এটা আমরা তদন্ত করে দেখছি। যে সঙ্কটই আসুক না কেনো আওয়ামী লীগ তা শক্ত হাতে মোকাবেলা করবে এবং দেশের মানুষকে অভুক্ত থাকতে দেবে না।

-এটি