শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

যেসব ভুলে করোনা ভাইরাসের ঝুঁকি বাড়ে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা ভাইরাস থেকে পরিত্রাণের জন্য এখন সবাই একটু বাড়তি সচেতন থাকেন। তারপরেও অনেকে বিভিন্ন ভুল করেও বসেন। যার মাধ্যমে করোনা ভাইরাসে সংক্রমিত হওয়ার  ঝুঁকি আরও বেড়ে যেতে পারে। পরবর্তী সময়ে বাইরে বের হওয়ার সময় খেয়াল করে দেখুন তো, এই ভুলগুলো আপনিও করছেন কি-না?

১. মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার এবং টিস্যু ছাড়াই বাইরে যাচ্ছেন।

অনেকেই আছেন, যারা অল্প সময়ের জন্য বাইরে গেলে মাস্ক পরে যাচ্ছেন না। বাসার নিচ থেকে সবজি বা সদাইপাতি কিনতে যাচ্ছেন বলে মাস্কের ব্যাপারে তেমন গুরুত্ব দিচ্ছেন না। আপনি কতটা সময়ের জন্য বাইরে গেলেন সেটি দেখার বিষয় নয়, যখনই বাড়ির বাইরে পা রাখছেন, তখনই মাস্ক পরা জরুরি। করোনা ভাইরাস এখনও বিদায় নেয়নি, এবং আপনি যেকোনো জায়গায়ই সংক্রমিত হতে পারেন। সিডিসির পরামর্শ অনুযায়ী, বাইরের বাইরে বের হওয়ার আগে অবশ্যই হ্যান্ড স্যানিটাইজার এর টিস্যু পেপার সঙ্গে রাখবেন। আর মাস্ক তো অবশ্যই পরবেন।

২. আপনি ধরে নিচ্ছেন ভাইরাস চলে গেছে।

বিভিন্ন জায়গায় লকডাউন তুলে নেয়া হলেও এর মানে কিন্তু এই নয় যে ভাইরাসটি আর সংক্রমণ ছড়াবে না। তাই সামাজিক দূরত্ব মেনে চলা এবং বাসা থেকে বের হওয়ার সময় সবরকম স্বাস্থ্যবিধি মেনে চলা জরুরি। সেইসঙ্গে বাসায় ফিরেও মেনে চলতে হবে সঠিক নিয়ম।

৩. দোকান খোলার সাথে সাথে আপনি একটি শপিং করতে চলেছেন।

করোনার কারণে বিশ্বব্যাপী অর্থনীতি মুখ থুবড়ে পড়েছে এবং আমাদের দেশেও এর ব্যতিক্রম নয়। আপনার অনেককিছুই কেনার প্রয়োজন হতে পারে বা কিনতে ইচ্ছা হতে পারে, তবে এক্ষেত্রে সংযম ধরে রাখুন। মহামারী চলাকালীন সবার আগে গুরুত্ব দেয়া উচিত আর্থিক বিষয়টি। যেন জরুরি হলে আপনি চিকিৎসার ক্ষেত্রে তা ব্যয় করতে পারেন। তাই এই সময়ে অতিরিক্ত খরচ কোনোভাবেই কাম্য নয়। বড় সব ধরনের ব্যয়ের কথা মাথায় রেখে খরচ করা উচিত। সঠিক চিকিৎসা না পেলে তা আপনার স্বাস্থ্যের জন্য ঝুঁকিকর। তাই আর্থিক নিরাপত্তাও নিশ্চিত করুন।

৪. বাইরের জিনিস স্পর্শ করার সময় সতর্ক নন।

বাইরে বের হওয়ার উপর থেকে নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর থেকে স্বাভাবিকভাবেই বাইরে বের হওয়ার পরিমাণ বেড়েছে। মানুষেরা স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করছেন। বাইরে বের হয়ে কী স্পর্শ করছেন কিংবা কীসের সংস্পর্শে আসছেন, সেদিকেও নজর দেয়া জরুরি। বাইরে যে পরিমাণ মানুষ তাতে করে যেকোনোকিছু স্পর্শ করার আগে সর