রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

সরকার ক্ষমতা সামলাতে ব্যস্ত, জনগণের নিরাপত্তা নিয়ে ভাবে না: মির্জা ফখরুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বুড়িগঙ্গা নদীতে লঞ্চ ডুবিতে হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার নিজেদের ক্ষমতা সামলাতে ব্যস্ত, জনগণের নিরাপত্তা নিয়ে ভাবে না।

আজ সোমবার দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক শোক বার্তায় তিনি এসব কথা বলেন।

শোক বার্তায় মির্জা ফখরুল বলেন, বুড়িগঙ্গা নদীতে লঞ্চ ডুবিতে অন্তত ত্রিশ জনের নির্মম মৃত্যুর খবরে আমি খুবই বেদনাহত হয়েছি। আমরা এখনও জানতে পারিনি সর্বশেষ অবস্থা কি, কারণ এখনও উদ্ধার কাজ চলছে। এই দুর্ঘটনায় নিহতদের শোকাহত পরিবারের সদস্যদের সান্ত্বনা দেয়ার ভাষা আমার জানা নেই।

তিনি বলেন, সরকার নিজেদের ক্ষমতা সামলাতেই ব্যস্ত থাকার কারণে জননিরাপত্তার বিষয়টির প্রতি সবসময় গুরুত্বহীন থেকেছে। যে কারণে প্রতিনিয়ত এ ধরনের দুর্ঘটনার শিকার হয়ে অসংখ্য মানুষ অকালে প্রাণ হারাচ্ছে। পরিবহন সেক্টরে চরম নৈরাজ্য বিরাজ করছে। কর্তৃত্ববাদী সরকার ক্ষমতায় থাকলে মানুষের জানমালের কোন নিরাপত্তা থাকে না। আইনের যথাযথ প্রয়োগের অভাবে যানবাহনে যাত্রীদের জীবন-মরণের এখন কোন গ্যারান্টি নেই।

শোক বার্তায় লঞ্চ ডুবিতে নিহতদের পরিবার-পরিজনদের প্রতি মির্জা ফখরুল গভীর সমবেদনা জ্ঞাপন করেন এবং নিহতদের আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ