রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ময়ূর-২ লঞ্চে চালকের আসনে মাস্টার, ৬ জনের বিরুদ্ধে মামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বুড়িগঙ্গায় লঞ্চডুবির ঘটনায় সোমবার রাতে নৌ পুলিশের পক্ষ থেকে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা হয়েছে। এতে আসামি করা হয়েছে- ময়ূর-২ লঞ্চের মালিকসহ ৬ জনকে। এদিকে ময়ূর-২ লঞ্চের সাবেক চালক জানিয়েছেন, লঞ্চটিতে আপাতত চালক নেই। মাস্টারের মাধ্যমে সেটি চলাচল করছিল।

নৌ পুলিশ জানায়, ‘ময়ূর-২’ লঞ্চের মালিক মোফাজ্জল হামিদ ছোয়াদের বাড়ি মুন্সিগঞ্জে। তবে তিনি ঢাকায় থাকেন। তিনি ছাড়াও মামলার অন্য আসামিরা হলেন- মাস্টার আবুল বাশার, জাকির হোসেন, ড্রাইভার শিপন হাওলাদার, মাস্টার শাকিল ও সুকানি নাসির। এজাহারভুক্ত ছয়জন ছাড়াও অজ্ঞাত কয়েকজন আসামির তালিকায় রয়েছেন। বেপরোয়া লঞ্চ চালিয়ে মানুষ হত্যা ও ধাক্কা দিয়ে লঞ্চ দুর্ঘটনার জন্য দণ্ডবিধির ২৮০, ৩০৪ (ক), ৪৩৭ ও ৩৪ ধারায় মামলাটি হয়।

নৌ পুলিশের ঢাকা অঞ্চলের পুলিশ সুপার খোন্দকার ফরিদুল ইসলাম জানান, ময়ূর-২ লঞ্চের মালিক ও চালকসহ অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। মামলায় ৬ জনের নাম উল্লেখ করা হয়েছে।

তিনি জানান, বিআইডব্লিউটিএ বিশেষ পদ্ধতিতে ডুবে যাওয়া 'মর্নিং বার্ড' লঞ্চটি তোলার চেষ্টা চালাচ্ছে। উদ্ধারকারী জাহাজ প্রত্যয় আসতে না পারায় আরেকটি ছোট জাহাজ এসে উদ্ধার তৎপরতা চালাচ্ছে। ট্রাকের খালি টায়ার ডুবে যাওয়া লঞ্চে ভেতরে ঢুকিয়ে তার মধ্যে বাতাস দেওয়া হচ্ছে। অনেক টায়ারে বাতাস দেওয়া গেলে লঞ্চটি ভেসে উঠবে।

ডুবুরিদের উদ্ধৃতি দিয়ে তিনি জানান, ডুবে যাওয়া লঞ্চের ভেতরে আর কোনো মৃতদেহ নেই।

অপর দিকে, ‘ময়ূর-২’ লঞ্চের সাবেক চালক শিপন হাওলাদার জানিয়েছেন, গত ২১ জুন থেকে ওই লঞ্চে তার চাকরি নেই। বেতন পরিশোধ করে তাকে লঞ্চ থেকে নামিয়ে দেয়া হয়েছে। যারা লঞ্চ চালানোর কথা নয়, তারা ময়ূর-২ চালাচ্ছিলেন। ওই লঞ্চে কোনো চালক নেই। মাস্টার লঞ্চটি চালাচ্ছিলেন বলে জানান তিনি।

192969

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ