বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

করোনায় আক্রান্ত নিম্ন আদালতের ৪০ বিচারক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইমলাম: ভার্চুয়াল পদ্ধতিতে আদালতে বিচার কাজ পরিচালনা ও দায়িত্ব পালনের সময় সারা দেশে অধস্তন আদালতের ৪০ জন বিচারক করোনায় আক্রান্ত হয়েছেন। এছাড়া সুপ্রিম কোর্টের ৪৫ জন কর্মচারী ও অধস্তন আদালতের ১৩৬ জন কর্মচারীও করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট।

শুক্রবার সুপ্রিম কোর্টের মুখপাত্র ও হাইকোর্ট বিভাগের স্পেশাল অফিসার মোহাম্মদ সাইফুর রহমান জানান, এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন অধস্তন আদালতের ১৭ জন বিচারক। একজন বিচারক মৃত্যুবরণ করেন। একজন বিচারক হাসপাতালে চিকিৎসাধীন আছেন। বাকী ২১ জন নিজ বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন।

তিনি আরও বলেন, সুপ্রিম কোর্ট থেকে আক্রান্ত বিচারক ও কর্মচারীর চিকিৎসার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট জেলার জেলা জজদের অনুরোধ করা হয়েছে। তাদের সঙ্গে সুপ্রিম কোর্ট থেকে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে এবং সময় সময় প্রধান বিচারপতিকে অবহিত করা হচ্ছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ