বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

পাটকল শ্রমিকদের দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী: পাটমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই পাটকল শ্রমিকদের দায়িত্ব নিয়েছেন। তাদের প্রত্যেককে ন্যায্য পাওনা পরিশোধ করা হবে, দুশ্চিন্তার কিছু নেই। আজ শুক্রবার এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী আমাকে ফোন করেছিলেন। তিনি বলেছেন, শ্রমিকরা তো আমাদেরই লোক, তাদেরকে ঠকানো যাবে না। পাটকে ভালোবাসেন প্রধানমন্ত্রী। পাট আবারো এগিয়ে যাবে। তাই শ্রমিক ভাইদের কোনোভাবেই ঠকাবো না। তাদের ন্যায্য পাওনা পরিশোধ করা হবে।’

সাংবাদিকদের তিনি বলেন, এটা সরকারি টাকা। এর মাঝে কেউ নেই, কোনো দালাল নেই। এই টাকা সরাসরি শ্রমিকদের অ্যাকাউন্টে চলে যাবে। আপনারা নিজেরাই জানতে পারবেন, শ্রমিকরা কী পাচ্ছে আর পাচ্ছে না।

মন্ত্রী আরও জানান, শ্রমিকদের পাওনার অর্ধেক টাকা নগদ দেয়া হবে। বাকিটা সঞ্চয়পত্র আকারে পরিশোধ করা হবে। এর ফলে তাদের সঞ্চয়ও হবে। তিন মাস পর পর সঞ্চয়পত্র থেকে মুনাফা পাবেন তারা।

বস্ত্র ও পাটমন্ত্রী বলেন, পুরনো টেকনোলজি দিয়ে মাসের পর মাস পাটের কারখানা টিকতে পারবে না। গতকাল বৃহস্পতিবার বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে। তিনি বললেন, ‘শ্রমিক ভাইয়েরা জাতির জনক বঙ্গবন্ধুর সঙ্গে আন্দোলন করেছে। ১ লাখ শ্রমিক যুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন করেছে।’

তিনি জানান, শ্রমিকদের জন্য প্রধানমন্ত্রীর মায়া আছে। আমাদের সঙ্গে শ্রমিক ভাইয়েরা সব সময় ছিলেন। তাদের আত্মত্যাগের কথা আমরা ভুলিনি।

গোলাম দস্তগীর গাজী বলেন, ‘আজ প্রধানমন্ত্রীই এই শ্রমিকদের দায়িত্ব নিয়েছেন। তিনি যেখানে শ্রমিকদের দায়িত্ব নিয়েছেন, সেখানে ভাবনার কোনো কারণ নেই। আমি বিশ্বাস করি, যেহেতু প্রধানমন্ত্রী দায়িত্ব নিয়েছেন, সুতরাং শ্রমিকরা ভালো থাকবেন, শান্তিতে থাকবেন। অনেকেই দ্বিধা-দ্বন্দ্বে ছিলেন শ্রমিকদের পাওনা নিয়ে, এখন আর কোনো দ্বিধা নেই।’

এ সময় বস্ত্র ও পাটমন্ত্রী অবসরপ্রাপ্ত শ্রমিকদের পাওনা পরিশোধের জন্য ব্যাংক হিসাব নম্বর অবিলম্বে বিজেএমসিকে জানানোর অনুরোধ করেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ