শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

‘চলুন এক মিনিটে নবীজীর সা, একটি বক্তব্য শুনে আসি’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাওলানা সাইমুম সাদী।।

কিয়ামতের দিন একজন লোককে আল্লাহর সামনে আনা হবে। তাকে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, বলো, তুমি আমার জন্য কী সওয়াব কামাই করেছ?

সে বলবে, হে আল্লাহ! আমি একটি অণু পরিমাণ সওয়াবের কাজও করতে পারিনি যার প্রতিদান আমি আজ আপনার কাছে চাইতে পারি।

আল্লাহ তাআলা তাকে আবার একই কথা জিজ্ঞেস করবেন এবং সে একই উত্তর দিবে। আল্লাহ তাআলা তাকে আবারও জিজ্ঞেস করবেন।

এবার লোকটি বলবে, হে আল্লাহ! একটি সামান্য আমলের কথা মনে পড়ছে। আপনি দয়া করে কিছু সম্পদ আমাকে দিয়েছিলেন। আমি ব্যবসা করতাম। লোকেরা আমার কাছ থেকে কর্জ নিত।

কিন্তু আমি যখন দেখতাম এই লোকটি দরিদ্র এবং পরিশোধের নির্ধারিত সময়ে সে কর্জ পরিশোধ করতে পারছে না তখন আমি তাকে আরও কিছুদিন অবকাশ দিতাম। ধনীদের উপরও পীড়াপীড়ি করতাম না। অত্যন্ত দরিদ্র ব্যক্তিকে ক্ষমাও করে দিতাম। আল্লাহ আমার এই ছোট্ট আমল ছাড়া কিছুই মনে পড়ছেনা।

তখন আল্লাহ তাআলা বলবেন, তুমি আমার বান্দাদের জন্য কর্জ পরিশোধ সহজ করে দিয়েছিলে, তাহলে আমি তোমার পথ সহজ করবা না কেন? আমি তো সর্বাপেক্ষা বেশি দানশীল ও দয়ালু। যাও আমি তোমাকে ক্ষমা করে দিলাম। তুমি জান্নাতে চলে যাও।

(ফাতহুল বারি ৬/৫৭০, মুসলিম শরিফ ৩/ ১১৯৫, সুনানে ইবনে মাজাহ ২/৮০৮)

লেখক: বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মিডিয়া ব্যক্তিত্ব

-এটি