সোমবার, ০৬ জুলাই ২০২৬ ।। ২২ আষাঢ় ১৪৩৩ ।। ২১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সংসদ প্রাঙ্গণে মার্কিন স্বাধীনতা দিবসের আয়োজনের নিন্দা হেফাজতে ইসলামের ‘ইসলামী আন্দোলনের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ মানুষের আস্থা ধরে রাখা’ ‘ছাত্র-জনতার রক্ত নিয়ে তামাশা করতে কাউকে সংসদে পাঠানো হয়নি’ হারাম দৃষ্টি কেড়ে নেয় হালাল সৌন্দর্য মাদরাসাবিরোধী একপাক্ষিক প্রচারণা বন্ধে দায়িত্বশীল সাংবাদিকতার আহ্বান মাদরাসা সংরক্ষণ পরিষদের  সব আলিয়া মাদরাসায় প্রতিদিন পিটি ও খেলাধুলা বাধ্যতামূলক নওমুসলিমদের পুনর্বাসনে খাইরুল উম্মাহ ফাউন্ডেশনের অনন্য উদ্যোগ প্রতিবাদের ভাষায় অশ্লীলতা: সামাজিক অবক্ষয়ের এক নতুন সংকট মাদরাসা শিক্ষার ভূয়সী প্রশংসা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর আওয়াবিন নামাজের ফজিলত ও নিয়ম

বন্যার্তদের সাহস না হারানোর আহ্বান ত্রাণ প্রতিমন্ত্রীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বন্যার্ত মানুষদের সাহস না হারানোর আহ্বান জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান। আজ শনিবার এক ফেসবুক স্ট্যাটাসে প্রতিমন্ত্রী এ আহ্বান জানান।

প্রতিমন্ত্রী বলেন, একদিকে করোনার ছোবল, অন্যদিকে বন্যা। রাস্তাঘাট ডুবে গেছে‌। তলিয়ে গেছে ঘরবাড়ি। গবাদি পশু নিয়ে চরম বিপাকে পড়েছেন নিম্নাঞ্চলের বন্যাদুর্গত মানুষ। করোনা মহামারির এই সময়ে সব কিছুই যখন চলছে সীমিত পরিসরে, তখন উল্টো আরও বিস্তৃত পরিসরে কাজ করছি আমরা।

‘বন্যাকবলিত জেলাসমূহের অভিমুখে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার নিয়ে দ্রুতগতিতে ছুটছে ত্রাণবাহী ট্রাক। আজ সরকারি ছুটির দিন। তবে ছুটি নেই আমাদের।’

বন্যার্তদের ত্রাণ ও পুনর্বাসনের বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সার্বক্ষণিক খোঁজখবর নিচ্ছেন জানিয়ে স্ট্যাটাসে প্রতিমন্ত্রী বলেন, ‘আমার সার্বিক তত্ত্বাবধানে এবং মন্ত্রণালয়ে নবাগত সুযোগ্য সচিব মো. মোহসীনের আন্তরিক প্রচেষ্টায় বন্যা পরিস্থিতিতে ত্রাণতৎপরতা আরও জোরদার করতে দিনরাত কাজ করছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় কর্মকর্তা-কর্মচারীরা।’

তিনি আরও বলেন, ভিডিও কনফারেন্সে আমি নিজেও বন্যাকবলিত জেলার প্রশাসকদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছি। যখন যেখানে যেটা প্রয়োজন তাৎক্ষণিক সিদ্ধান্তেই দ্রুত এবং সর্বোচ্চ সামর্থ্য নিয়ে শেখ হাসিনার নেতৃত্বে বন্যাদুর্গত মানুষদের পাশে দাঁড়াচ্ছি। সাহস হারাবেন না। হাত বাড়ালেই পাবেন আমাদের।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ