সোমবার, ০৬ জুলাই ২০২৬ ।। ২২ আষাঢ় ১৪৩৩ ।। ২১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সংসদ প্রাঙ্গণে মার্কিন স্বাধীনতা দিবসের আয়োজনের নিন্দা হেফাজতে ইসলামের ‘ইসলামী আন্দোলনের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ মানুষের আস্থা ধরে রাখা’ ‘ছাত্র-জনতার রক্ত নিয়ে তামাশা করতে কাউকে সংসদে পাঠানো হয়নি’ হারাম দৃষ্টি কেড়ে নেয় হালাল সৌন্দর্য মাদরাসাবিরোধী একপাক্ষিক প্রচারণা বন্ধে দায়িত্বশীল সাংবাদিকতার আহ্বান মাদরাসা সংরক্ষণ পরিষদের  সব আলিয়া মাদরাসায় প্রতিদিন পিটি ও খেলাধুলা বাধ্যতামূলক নওমুসলিমদের পুনর্বাসনে খাইরুল উম্মাহ ফাউন্ডেশনের অনন্য উদ্যোগ প্রতিবাদের ভাষায় অশ্লীলতা: সামাজিক অবক্ষয়ের এক নতুন সংকট মাদরাসা শিক্ষার ভূয়সী প্রশংসা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর আওয়াবিন নামাজের ফজিলত ও নিয়ম

বগুড়া-১ ও যশোর-৬ উপনির্বাচনে অংশ নেবে না বিএনপি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যশোর-৬ ও বগুড়া-১ আসনের উপনির্বাচনে অংশ নেবে না বিএনপি। রোববার (৫ জুন) বিকেলে অনুষ্ঠিত দলটির সর্বোচ্চ নীতিনির্ধারণী বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বরাতে চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।

শায়রুল কবির বলেন, রোববার সন্ধ্যায় ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সভাপতিত্বে বিএনপির স্থায়ী কমিটির ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন মহাসচিব।

শায়রুল আরও বলেন, করোনা মহামারি ও বন্যার মধ্যে নির্বাচন কমিশন কর্তৃক বগুড়া-১ ও যশোর-৬ আসনে উপনির্বাচনের তারিখ ঘোষণাকে অযৌক্তিক ও অগ্রহণযোগ্য মনে করেছে বিএনপির জাতীয় স্থায়ী কমিটি। এ জন্য বিএনপি এই দুটি আসনে উপনির্বাচনে অংশগ্রহণ করবে না।

উল্লেখ্য, বগুড়া-১ ও যশোর-৬ সংসদীয় আসনে উপনির্বাচনে আগামী ১৪ জুলাই ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। শনিবার (৪ জুলাই) নির্বাচন কমিশন বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান নির্বাচন কমিশন সচিব মুহা. আলমগীর।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ