রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ইউরোপের স্বার্থেই পরমাণু সমঝোতা মেনে চলা উচিত: ইরান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, ইউরোপীয় দেশগুলোর উচিত তাদের নিজেদের স্বার্থেই পরমাণু সমঝোতা সঠিকভাবে মেনে চলা। ইরান গত ৪০ বছরে ইতিহাসের সবচেয়ে কঠিন নিষেধাজ্ঞা মোকাবিলা করেছে বলেও তিনি উল্লেখ করেছেন।

সোমবার (৬ জুলাই) ইরানের পররাষ্ট্রমন্ত্রী অনলাইনে ভূমধ্যসাগরীয় অঞ্চল বিষয়ক এমইডি-২০২০ সম্মেলনে যোগ দিয়ে এ মন্তব্য করেন।

আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে কে বিজয়ী হলো তা ইরানের জন্য মোটেও গুরুত্বপূর্ণ নয় বলে উল্লেখ করেন জারিফ। তিনি বলেন, তার দেশের ব্যাপারে মার্কিন সরকারের নীতি সংশোধন করতে হবে এবং এতোদিন ধরে ইরানি জনগণের ক্ষতি করার জন্য দেশটির ভবিষ্যত সরকারকে ক্ষতিপূরণ দিতে হবে।

বিশ্বের সব সমস্যার সমাধানের জন্য কূটনীতিকে শ্রেষ্ঠ উপায় উল্লেখ করে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, পাঁচ বছর আগে পরমাণু সমঝোতা সাক্ষর করলেও ইরান এখন পর্যন্ত এই সমঝোতার অর্থনৈতিক সুবিধাগুলো ভোগ করতে পারেনি। এজন্য তিনি আমেরিকার অপকৌশল এবং ইউরোপীয় দেশগুলোর প্রতিশ্রুতি ভঙ্গকে দায়ী করেন।

ইরানের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা পুনর্বহালের মার্কিন প্রচেষ্টার প্রতি ইঙ্গিত করে জারিফ বলেন, অস্ত্র নিষেধাজ্ঞা উঠে যাওয়ার বিষয়টি পরমাণু সমঝোতা সুস্পষ্টভাবে লেখা আছে; কাজেই তাতে পরিবর্তন আনা কারো পক্ষে সম্ভব নয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ