রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে সাহারা খাতুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে ভর্তি করা হয়েছে আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন এমপি।

সোমবার বিকেল সোয়া চারটার দিকে সাহারা খাতুনকে বহনকারী এয়ার এ্যাম্বুলেন্স বামরুনগ্রাদ হাসপাতালে পৌঁছায়। পরে সেখানে তাকে ভর্তি করা হয়।

সাহারা খাতুনের ভাগনে মুহা. মজিবুর রহমান জানান, সোমবার দুপুর একটার দিকে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অ্যাডভোকেট সাহারা খাতুনকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি থাইল্যান্ডের উদ্দেশ্যে ছেড়ে যায়। বিকেল সোয়া চারটার দিকে থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে পৌঁছায়। এর পর তাকে বামরুনগ্রাদ হাসপাতালে ভর্তি করা হয়।

ইউনাইটেড হাসপাতালের কমিউনিকেশন অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্টের প্রধান ডা. সাগুফা আনোয়ার জানান, সাহারা খাতুনের পরিবার তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ নিয়ে গেছেন।আজ সোমবার বেলা ১১টা ২০ মিনিটের দিকে উন্নত চিকিৎসার জন্য তিনি হাসপাতাল ত্যাগ করেছেন।

গত ২ জুন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সাহারা খাতুন জ্বর, অ্যালার্জিসহ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে অসুস্থ অবস্থায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অবস্থার অবনতি হলে গত ১৯ জুন সকালে তাকে আইসিইউতে নেয়া হয়।

এরপর অবস্থার উন্নতি হলে গত ২২ জুন দুপুরে তাকে আইসিইউ থেকে এইচডিইউতে (হাই ডিপেন্ডেন্সি ইউনিট) স্থানান্তর করা হয়। ২৬ জুন সকালে তার শারীরিক অবস্থার আবারও অবনতি হয়। ফের নেয়া হয় আইসিইউতে। আজ তিনি হাসপাতাল ছেড়ে থাইল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করছেন। -বাসস

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ