রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য এক কোটি টাকা দিলো ইইউ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিভিন্ন এলাকায় মারাত্মক বন্যায় ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর সহায়তায় বাংলাদেশকে এক লাখ ইউরো বা প্রায় এক কোটি টাকা (৯.৬ মিলিয়ন টাকা) দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। মঙ্গলবার ইইউ মিশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত কুড়িগ্রাম, গাইবান্ধা ও জামালপুর জেলায় এই অর্থ ব্যয় করা হবে। এর মাধ্যমে উল্লিখিত তিনটি জেলার ৩ হাজার ৩ শতাধিক পরিবার উপকৃত হবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঝুঁকিপূর্ণ এলাকাগুলোর জনগোষ্ঠীকে তাদের সহায় সম্পদ ও গবাদি পশুসহ নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়া এবং বিনা শর্তে এই অর্থ থেকে ঋণ দেয়া হবে। পাশাপাশি প্রাথমিক চিকিৎসা সেবায় এই অর্থ ব্যয় করা হবে।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির কর্মসূচিতেও এই অর্থের মাধ্যমে সহায়তা করা হবে উল্লেখ করা হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ