রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

মিটফোর্ডে ভেজাল ওষুধ রাখায় ৮ লাখ টাকা জরিমানা, দুইজনের জেল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর মিটফোর্ড এলাকায় নকল ওষুধ, স্যাভলন ও ডিটারজেন্ট প্রস্তুত ও বাজারজাত করার অভিযোগে পাঁচ প্রতিষ্ঠানকে আট লাখ টাকা জরিমানা ও দুইজনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৯ জুলাই) সন্ধ্যা থেকে রাত ৯টা পর্যন্ত মিটফোর্ডের আরমানিটোলা ও সরদার মার্কেট এলাকায় অভিযান পরিচালনা করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব)।

ওষুধ প্রশাসন অধিদফতর ও র‌্যাব-১০ এর সহযোগিতায় সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহা. আক্তারুজ্জামান। এ সময় বিপুল পরিমাণ নকল ওষুধ, ডিটারজেন্ট তৈরির নিম্নমনের মতো কাঁচামাল জব্দ ও ধ্বংস করা হয়।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট আক্তারুজ্জামান বলেন, মিটফোর্ডে নকল হ্যান্ড স্যানিটাইজার ও ওষুধ বিক্রি হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে নকল সেকলো, নকল ডায়াবেটিস টেস্টিং কিট জব্দ করা হয়। নকল হ্যান্ড স্যানিটাইজার বিক্রি হচ্ছিল।

এসব কারণে ভ্রাম্যমাণ আদালত মুহা. মাহমুদুল (২২) ও সাকিলকে (১৮) তিন মাসের কারাদণ্ড দেন। এছাড়াও বিভিন্ন দোকান ও গোডাউনের মালিক এবং কর্মরত পাঁচজনকে আট লাখ টাকা জরিমানা করা হয়।

র‌্যাব-১০ জানায়, অভিযানকালে এসিআই কোম্পানির স্যাভলনের মতো করে স্যালভন বা অন্য নামে নকল পণ্য প্রস্তুত করা হচ্ছিল। এছাড়া, সার্ফ এক্সেল, চাকা বা রিনের মতো কোম্পানির ডিটারজেন্ট নকল করে প্যাকেটজাত ও বিক্রির অভিযোগে দুজনকে জেলসহ প্রায় ৫০ লাখ টাকা মূল্যের পণ্য জব্দ করা হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ