রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

কুরবানীর আগেই অনুষ্ঠিত হচ্ছে কওমি মাদরাসাগুলোর কেন্দ্রীয় পরীক্ষা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আব্দুল্লাহ আফফান: কওমি মাদরাসাগুলোর কেন্দ্রীয় পরীক্ষার বিষয়ে আল-হাইআতুল উলয়া লিল-জামিআতিল কওমিয়া বাংলাদেশের বৈঠক আগামী সোমবার (১৩ জুলাই) সকাল ১১টায় হাইয়ার কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হবে। বৈঠকে হাইয়ার সাথে যুক্ত ৬ বোর্ডের প্রতিনিধিরা উপস্থিত থাকবে বলে জানা গেছে।

হাইয়ার দাওয়ারে হাদীসের পরীক্ষা এবং অন্যান্য বোর্ডগুলোর মিশকাত, শরহে বেকায়, নাহবেমির, তাইসির ও হিফজ বিভাগের পরীক্ষার বিষয়ে আলোচনা হবে বলে জানিয়েছে সংস্থাটির একটি বিশেষ সূত্র।

জানা যায়, গত বৃস্পতিবার আলেমদের একটি প্রতিনিধি দল স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সাথে দেখা করেন এবং হিফজ বিভাগ খুলে দেয়ার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। এই বৈঠকে তারা মন্ত্রীকে কওমি মাদরাসার কেন্দ্রীয় পরীক্ষাগুলো গ্রহনের সুযোগ দেয়ার আবেদন জানান। স্বরাষ্ট্রমন্ত্রী বিষয়টিকে বিবেচনা করে মৌখিক সম্মতি প্রদান করেন এবং সবগুলো বোর্ড ঐকমত্য হলে সরকারের আপত্তি থাকবে না বলেও জানান তিনি।

উল্লেখ্য, গত ৭ জুলাই বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ এবং জাতীয় দ্বীনী মাদরাসা শিক্ষাবোর্ড বাংলাদেশ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার ব্যাপারেও যৌথ আবেদন করেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ