রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৭ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
উদ্বোধনের আগেই মডেল মসজিদে ফাটল! ‘সংসদে আমিরে মজলিসকে নিয়ে বক্তব্য অনভিপ্রেত ও বিভ্রান্তিকর’ প্রধানমন্ত্রীর চীন সফর, আলোচনায় সামরিক সহযোগিতাসহ ১৭ চুক্তি ইসলামী ছাত্র মজলিসের স্কিলস ডেভেলপমেন্ট প্রোগ্রাম অনুষ্ঠিত সুইজারল্যান্ডে ইরানের প্রতিনিধি দল, যাচ্ছেন ভ্যান্স-শাহবাজ ও আসীম মুনির দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত গুলশান থানা জমিয়তের কাউন্সিল, নতুন নেতৃত্ব নির্বাচিত ৮ মাসে হাফেজ হওয়া ১০ বছরের আল-আমীনকে সংবর্ধনা ইরাকে সড়ক দুর্ঘটনায় মৃত্যু, ২৬ দিন পর দেশে ফিরলো দুই প্রবাসীর লাশ লেবাননে হামলা বন্ধ করতে সেনাবাহিনীকে নির্দেশ দিলেন নেতানিয়াহু

জাপান গার্ডেন সিটিতে কুরবানি করতে না দেওয়ার ‘হঠকারী’ সিদ্ধান্তে আলেমদের তীব্র প্রতিবাদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানী ঢাকার মোহাম্মদপুরে অবস্থিত অন্যতম আবাসিক এলাকা জাপান গার্ডেন সিটিতে এবার কোরবানির পশু ঢুকতে দেওয়া হবে না বলে ‘হঠকারী’ একটি সিদ্ধান্ত নিয়েছে আবাসিক এলাকাটির মালিক কল্যাণ সমিতি।

করোনা ভাইরাসের কারণে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলা হলেও আবাসিক এলাকাটির মালিক পক্ষের এমন ‘হঠকারী’ সিদ্ধান্ত মানতে পারছেন না অনেকেই। কারণ স্বাস্থ্যবিধি মেনে কোরবানি করলে তাতে কোনো সমস্যা নেই, এমনটা বলে আসছেন বিশেষজ্ঞরা। উল্লেখ্য, জাপান গার্ডেন সিটিতে প্রতি বছর প্রায় ৮০০ পশু কোরবানি দেওয়া হয়।

জাপান গার্ডেন সিটির ফ্ল্যাট মালিক কল্যাণ সমিতির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির গত ৫ জুলাই ২০২০ ইং তারিখে অনুষ্ঠিত সভায় প্রকল্পের অভ্যন্তরে পশু প্রবেশ সম্পূর্ণ বন্ধ রাখার জন্য সর্বসম্মতভাবে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ফলে জাপান গার্ডেন সিটিতে কোরবানীর কোন পশু প্রবেশ করানো যাবে না।

জাপান গার্ডেন সিটির মালিক কল্যাণ সমিতির এই বিজ্ঞপ্তিটি ইতোমধ্যে ফেসবুকে ভাইরাল হয়ে গেছে। এ নিয়ে দেশের সর্বসস্তরের মানুষের মাঝে ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়েছে। ব্যাপারটি নিয়ে ধর্মপ্রাণ মুসলমানদের মাঝে ব্যাপক সমালোচনার ঝড় বয়ে চলছে।

উক্ত বিষয় নিয়ে অদ্য ১১/০৭/২০২০ ইং শনিবার বেলা ১১টায় জামিয়া মুহাম্মাদিয়া আরাবিয়ায় জামিয়ার প্রিন্সিপাল মাওলানা আবুল কালাম সাহেবের সভাপতিত্বে মোহাম্মদপুরস্থ কওমী মাদরাসা সমুহের ঐক্যবদ্ধ ফোরাম ‘ইত্তিফাকুল মাদারিসিল কওমিয়া মোহাম্মদপুর’ এর জরুরী বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিষয়টি নিয়ে দীঘ© আলোচনার পর সিদ্ধান্ত হয় :

অনতিবিলম্বে এ আদেশ প্রত্যাহার করত: গোটা দেশের ন্যয় পবিত্র কুরবানীর সুযোগ করে দিতে হবে। অন্যথায় কঠিন কম©সূচি গ্রহণে বাধ্য হবে। যেহেতু কোরবানি স্রেফ পশু জবাই নয়। মুসলমানদের জন্য এটা একটা ইবাদত। স্বাস্থ্যবিধি মেনে যেখানে সারাদেশেই কোরবানি হবে, সেখানে জাপান গার্ডেন সিটির আলাদা সিদ্ধান্ত নেওয়ার কতটুকু যৌক্তিকতা আছে? তাছাড়া তারা কোনো বিকল্প পথও বাতলে দেয়নি।

প্রশ্ন উঠেছে, এ এলাকার এক হাজার পরিবার কুরবানীর এ গুরুত্বপূর্ণ ইবাদত কীভাবে পালন করবে? এ বিষয়ে তারা চরম হতাশাগ্রস্থ হয়ে পড়েছেন।

উক্ত জরুরি বৈঠকে উপস্থিত ছিলেন জামিয়া রাহমানিয়া আরাবিয়ার প্রিন্সিপাল মাওলানা মাহফুজুল হক, ভাইস প্রিন্সিপাল মাওলানা আশরাফুজ্জামান, জামিয়া ইসলামিয়া লালমাটিয়ার প্রিন্সিপাল মাওলানা ফারুক আহমাদ, জামিয়াতুল উলূমিল ইসলামিয়ার মাওলানা শফিউদ্দীন, জামিয়া ইসলামিয়া বায়তুল ফালাহ এর প্রিন্সিপাল মাওলানা তলহা, ভাইস প্রিন্সিপাল মাওলানা জালালুদ্দীন, মুফতী কামারুযযামান (খতীব মসজিদ-ই নূর), আশরাফুল মাদারিস এর প্রিন্সিপাল মাওলানা ইসমাঈল, জামিয়া ওয়াহিদিয়া এর প্রিন্সিপাল মাওলানা যোবায়ের, জামিয়া মুহাম্মাদিয়া আরাবিয়ার ভাইস প্রিন্সিপাল মাওলানা মোহাম্মাদ ফয়সাল, বাইতুল আমান আদাবর এর প্রিন্সিপাল মাওলানা মাহমুদুর রহমান, আননূর নৈশ মাদরাসার প্রিন্সিপাল মাওলানা যোবায়ের, বায়তুল জান্নাত মাদরাসার প্রিন্সিপাল মাওলানা ওমর ফারুক, দারুল ঈমান ঢাকা এর প্রিন্সিপাল মুফতী আব্দুল মুমিন, নবোদয় সি ব্লক জামে মসজিদের খতীব মুফতী ইসহাক মাহমুদ, মুফতী আতাউর রহমান, মুফতী মুহাম্মাদ আলী কারীমি, মাওলানা আবুল কালাম, মুফতী কামরুল হাসান, মাওলানা এরশাদ উল্লাহ, মাওলানা যোবায়ের সাইফী সহ আরো বহু ওলামায়ে কেরাম।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ