মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬ ।। ২২ আষাঢ় ১৪৩৩ ।। ২২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সংসদ প্রাঙ্গণে মার্কিন স্বাধীনতা দিবসের আয়োজনের নিন্দা হেফাজতে ইসলামের ‘ইসলামী আন্দোলনের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ মানুষের আস্থা ধরে রাখা’ ‘ছাত্র-জনতার রক্ত নিয়ে তামাশা করতে কাউকে সংসদে পাঠানো হয়নি’ হারাম দৃষ্টি কেড়ে নেয় হালাল সৌন্দর্য মাদরাসাবিরোধী একপাক্ষিক প্রচারণা বন্ধে দায়িত্বশীল সাংবাদিকতার আহ্বান মাদরাসা সংরক্ষণ পরিষদের  সব আলিয়া মাদরাসায় প্রতিদিন পিটি ও খেলাধুলা বাধ্যতামূলক নওমুসলিমদের পুনর্বাসনে খাইরুল উম্মাহ ফাউন্ডেশনের অনন্য উদ্যোগ প্রতিবাদের ভাষায় অশ্লীলতা: সামাজিক অবক্ষয়ের এক নতুন সংকট মাদরাসা শিক্ষার ভূয়সী প্রশংসা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর আওয়াবিন নামাজের ফজিলত ও নিয়ম

মাওলানা মাহফুজুল হকের বিরুদ্ধে মিথ্যা প্রচারণার তীব্র নিন্দা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জামিয়া রাহমানিয়া সাত মসজিদ মাদরাসার মুহতামিম ও বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের সহকারি মহাসচিব মাওলানা মাহফুজুল হকের উপর আনিত মিথ্যা ও ভুয়া অভিযোগের তীব্র নিন্দা জানিয়েছেন বাংলাদেশ কওমি কাউন্সিলের চেয়ারম্যান, শাইখুল হাদীস মাওলানা আব্দুস সামাদ।

আজ শনিবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি বলেন, মাওলানা মাহফুজুল হকের বেড়ে উঠা ও তার পারিবারিক ঐতিহ্য সবার কাছে দিবালোকের মতো স্পষ্ট। তিনি ছাত্র জীবন থেকে নীতি-নৈতিকতা, অর্থনৈতিক স্বচ্ছতা ও আদর্শের প্রশ্নে আপোষহীনতার পরীক্ষা দিয়ে ধাপে ধাপে উন্নতির দিকে অগ্রসর হচ্ছেন।

একটি বিশেষ মহল মাওলানা মাহফুজুল হকের উন্নতির অগ্রযাত্রাকে ব্যাহত করতে চায়। ঈর্ষান্বিত ওই মহলটি আগামীর জাতীয় সম্পদ মাওলানা মাহফুজুল হককে প্রশ্নবিদ্ধ করার পায়তারা করছে। তাদের এই ষড়যন্ত্র সুস্থ বিবেক সম্পন্ন আলেম সমাজ কঠোরভাবে প্রতিহত করবেন।

বিবৃতিতে মাওলানা আব্দুস সামাদ আরও বলেন, মাওলানা মাহফুজুল হকের ধমনীতে বাংলার বুখারী আল্লামা আজিজুল হক রহ. এর রক্ত প্রবাহমান। শাইখুল হাদীস ও তার পরিবারের ধর্মীয় ও রাজনৈতিক স্বচ্ছ ভাবমূর্তি সমুন্নত রাখা আমাদের নৈতিক দায়িত্ব। ঐতিহ্যবাহী শাইখুল হাদীস পরিবারের বিরুদ্ধে পুরোনো কুশলীরা ষড়যন্ত্রের জাল বুনলে কঠোর হস্তে প্রতিহত করা হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ