মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬ ।। ২২ আষাঢ় ১৪৩৩ ।। ২২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সংসদ প্রাঙ্গণে মার্কিন স্বাধীনতা দিবসের আয়োজনের নিন্দা হেফাজতে ইসলামের ‘ইসলামী আন্দোলনের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ মানুষের আস্থা ধরে রাখা’ ‘ছাত্র-জনতার রক্ত নিয়ে তামাশা করতে কাউকে সংসদে পাঠানো হয়নি’ হারাম দৃষ্টি কেড়ে নেয় হালাল সৌন্দর্য মাদরাসাবিরোধী একপাক্ষিক প্রচারণা বন্ধে দায়িত্বশীল সাংবাদিকতার আহ্বান মাদরাসা সংরক্ষণ পরিষদের  সব আলিয়া মাদরাসায় প্রতিদিন পিটি ও খেলাধুলা বাধ্যতামূলক নওমুসলিমদের পুনর্বাসনে খাইরুল উম্মাহ ফাউন্ডেশনের অনন্য উদ্যোগ প্রতিবাদের ভাষায় অশ্লীলতা: সামাজিক অবক্ষয়ের এক নতুন সংকট মাদরাসা শিক্ষার ভূয়সী প্রশংসা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর আওয়াবিন নামাজের ফজিলত ও নিয়ম

কেন্দ্রীয় ঔষধাগারের ৬ জনকে দুদকে তলব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কেন্দ্রীয় ঔষধাগারের (সিএমএসডি) উপ-পরিচালক জাকির হোসেনসহ প্রতিষ্ঠানটির ৬ জনকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সাম্প্রতিক এন-৯৫ মাস্ক নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য আগামী ১৯ ও ২০ জুলাই তাদের তলব করা হয়েছে।

রোববার দুদকের পরিচালক মীর জয়নুল আবেদীন শিবলী তাদের তলবি নোটিশ পাঠান বলে জানা গেছে।

যাদের নোটিশ দেয়া হয়েছে তাদের মধ্যে তিন জনকে ১৯ জুলাই ডাকা হয়েছে। তারা হলেন- সহকারী পরিচালক ডাক্তার শাহজাহান, ডেস্ক অফিসার ডাক্তার সাব্বির আহম্মেদ এবং স্টোর অফিসার কবির আহম্মেদ। বাকি তিন জনকে পরের দিন ২০ জুলাই তলব করা হয়েছে। তারা হলেন- সিনিয়র স্টোর অফিসার ইউসুফ ফকির, উপ-পরিচালক ডাক্তার জাকির হোসেন এবং মেডিক্যাল অফিসার জিয়াউল হক। সংশ্লিষ্টদের ওই দিন সকাল ১০টায় দুদকের প্রধান কার্যালয়ে হাজির থাকতে বলা হয়েছে।

এর আগে মাস্ক দুর্নীতির ঘটনায় ঠিকাদারী প্রতিষ্ঠান জেএমআইয়ের চেয়ারম্যান আবদুর রাজ্জাকসহ তিন জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

প্রসঙ্গত, করোনা শুরু হওয়ার পর দেশের স্বাস্থ্য খাতের নানা অনিয়মের চিত্র প্রকাশ পেতে থাকে। এ নিয়ে নানা সমালোচনার মুখে সম্প্রতি স্বাস্থ্য অধিদপ্তর ১৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করে তাদের সঙ্গে লেনদেনে নিষেধাজ্ঞা জারি করে। যদিও দুদক ওইসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে কয়েক মাস আগেই ব্যবস্থা নিতে বলেছিল।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ