মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬ ।। ২২ আষাঢ় ১৪৩৩ ।। ২২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সংসদ প্রাঙ্গণে মার্কিন স্বাধীনতা দিবসের আয়োজনের নিন্দা হেফাজতে ইসলামের ‘ইসলামী আন্দোলনের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ মানুষের আস্থা ধরে রাখা’ ‘ছাত্র-জনতার রক্ত নিয়ে তামাশা করতে কাউকে সংসদে পাঠানো হয়নি’ হারাম দৃষ্টি কেড়ে নেয় হালাল সৌন্দর্য মাদরাসাবিরোধী একপাক্ষিক প্রচারণা বন্ধে দায়িত্বশীল সাংবাদিকতার আহ্বান মাদরাসা সংরক্ষণ পরিষদের  সব আলিয়া মাদরাসায় প্রতিদিন পিটি ও খেলাধুলা বাধ্যতামূলক নওমুসলিমদের পুনর্বাসনে খাইরুল উম্মাহ ফাউন্ডেশনের অনন্য উদ্যোগ প্রতিবাদের ভাষায় অশ্লীলতা: সামাজিক অবক্ষয়ের এক নতুন সংকট মাদরাসা শিক্ষার ভূয়সী প্রশংসা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর আওয়াবিন নামাজের ফজিলত ও নিয়ম

মুগদা হাসপাতাল ও ‘হোটেল ৭১’ কর্তৃপক্ষের রেকর্ডপত্র চেয়েছে দুদক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল ও ‘হোটেল ৭১’ কর্তৃপক্ষের কাছে অনুসন্ধান সংক্রান্ত বিষয়ে তথ্য ও রেকর্ডপত্র চেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

গত বৃহস্পতিবার দুদকের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ শাহজাহান মিরাজ দু’টি আলাদা পত্রের মাধ্যমে এসব তথ্য ও রেকর্ডপত্র চেয়েছেন।

পত্রে বলা হয়েছে, মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ও অধ্যক্ষ এবং অন্যদের বিরুদ্ধে পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে রেকর্ডপত্র চাওয়া হয়।

উল্লেখযোগ্য রেকর্ডপত্রের মধ্যে রয়েছে- কোভিড-১৯ রোগীদের চিকিৎসা সেবাদানকারী চিকিৎসক, নার্স ও অন্যদের থাকা-খাওয়ার মূল্য নির্ধারণ সংক্রান্তে ‘হোটেল ৭১’ এর সাথে যোগাযোগ, আলোচনা এবং সম্পাদিত চুক্তিপত্রের সত্যায়িত কপি।

বর্ণিত বিষয়ে ‘হোটেল ৭১’ এর অনুকূলে এ যাবৎ পরিশোধিত অর্থের ব্যয় মঞ্জুরিপত্রের কপি, বিলের কপি এবং চেকের কপি, চেক গ্রহণকারীর নাম-ঠিকানাসহ সংশ্লিষ্ট নথির সত্যায়িত কপি। পত্রে এ-সংক্রান্ত আরও কিছু প্রয়োজনীয় রেকর্ডপত্র চাওয়া হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ