মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬ ।। ২২ আষাঢ় ১৪৩৩ ।। ২২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সংসদ প্রাঙ্গণে মার্কিন স্বাধীনতা দিবসের আয়োজনের নিন্দা হেফাজতে ইসলামের ‘ইসলামী আন্দোলনের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ মানুষের আস্থা ধরে রাখা’ ‘ছাত্র-জনতার রক্ত নিয়ে তামাশা করতে কাউকে সংসদে পাঠানো হয়নি’ হারাম দৃষ্টি কেড়ে নেয় হালাল সৌন্দর্য মাদরাসাবিরোধী একপাক্ষিক প্রচারণা বন্ধে দায়িত্বশীল সাংবাদিকতার আহ্বান মাদরাসা সংরক্ষণ পরিষদের  সব আলিয়া মাদরাসায় প্রতিদিন পিটি ও খেলাধুলা বাধ্যতামূলক নওমুসলিমদের পুনর্বাসনে খাইরুল উম্মাহ ফাউন্ডেশনের অনন্য উদ্যোগ প্রতিবাদের ভাষায় অশ্লীলতা: সামাজিক অবক্ষয়ের এক নতুন সংকট মাদরাসা শিক্ষার ভূয়সী প্রশংসা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর আওয়াবিন নামাজের ফজিলত ও নিয়ম

‘দুর্নীতিগ্রস্থ স্বাস্থ্যমন্ত্রীসহ সংশ্লিষ্ট সকলের পদত্যাগ করে স্বাস্থ্যখাতকে রক্ষা করুন’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম বলেছেন, কোভিড-১৯ টেস্টের নামে ভুয়া সনদ দিয়ে মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলার সযোগ করে দিয়ে স্বাস্থ্য অধিদপ্তর দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে।

আজ মঙ্গলাবার এক বিবৃতিতে দলের ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম এসব কথা বলেন।

তিনি প্রশ্ন তুলে বলেন, কিভাবে প্রজাতন্ত্রের একটি মন্ত্রণালয় যাচাই বাছাই না করে কোন প্রতিষ্ঠানের সাথে এভাবে চুক্তি করতে পারে তা আমাদের বোধগম্য নয়। এজন্য স্বাস্থ্যমন্ত্রীসহ সংশ্লিষ্ট সকলকে পদত্যাগ করে মানুষের জীবন রক্ষা করতে হবে। এই দুর্নীতিবাজরা বহাল থাকলে মানুষের জীবন নিরাপত্তাহীনতায় থাকবে।

মাওলানা ইমতিয়াজ আলম বলেন, রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান প্রতারক সাহেদ করীম ও জেকেজি চেয়ারম্যান ডা. সাবরিনা চৌধুরীর মত প্রতারক চক্রকে মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলার সুযোগ দিয়ে স্বাস্থ্য অধিদপ্তর দুর্নীতিকে উসকে দিয়েছে। ৬ বছর ধরে অনুমোদনহীন হাসপাতালকে করোনা টেস্টের চুক্তি এবং করোনা টেস্টর সনদ দিয়ে ডা. সাবরিনা চৌধুরীরা মানুষের আস্থা ও বিশ্বাসের জায়গা স্বাস্থ্যখাতকে ধ্বংস করে দিয়েছে।

তিনি বলেন, এই প্রতারকের সাথে স্বাস্থ্য অধিদপ্তরের চুক্তিই প্রমাণ করে দেশের চিকিৎসা সেবা কোন পর্যায়ে? দেশের স্বাস্থ্য খাতের সীমাহীন দুর্নীতির সর্বশেষ বহি:প্রকাশ রিজেন্ট হাসপাতালের কোভিড-১৯ টেস্ট জালিয়াতি ও জেকেজির করোনা সনদ বাণিজ্য।

তিনি আরও বলেন, সাহেদ ও তার মদদদাতাতের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানে ব্যর্থ হলে এবং স্বাস্থ্যখাতে বিরাজমান দুর্নীতি ও অব্যবস্থাপনা দূর করতে না পারলে জনগণ তাদের জীন রক্ষায় রাজপথে নামতে বাধ্য হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ